মুর্শিদাবাদ: এ কী কাণ্ড, বউকে অপহরণ করল নাকি খোদ শ্বশুর। এমনই অভিযোগ জামাইয়ের। থানায় আসার পথে নব বিবাহিত স্ত্রীকে অপহরণের অভিযোগ উঠল খোদ শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলের বিটি হাই স্কুল মোড় এলাকায়। ঘটনার পর শ্বশুর সহ আরও দু’জনের নামে লিখিত অভিযোগ করেন জামাই ইবনুল মাসুদ মন্ডল।
advertisement
জানা গেছে, গত শুক্রবার বাড়ি থেকে পালিয়ে হরিহরপাড়ার এক রেজিস্ট্রারের কাছে রেজিস্ট্রি বিবাহ করেন ডোমকলের কুঠি সাতবাড়িয়া এলাকার যুবক-যুবতী। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁদের।
স্ত্রীর মর্যাদা দিতে বিয়ে করে হরিহরপাড়া এলাকাতেই গা ঢাকা দিয়ে থাকে তাঁরা। এরই মধ্যে ওই মেয়ের বাড়ির লোকজন ডোমকল থানায় নিখোঁজ ডায়েরি করেন। তারপরেই খোঁজ পান মেয়ের। পুলিশ সেই মতো তাদের দু’জনকে থানায় ডেকে পাঠানো হয়।
থানায় দু’জন নব দম্পতি মিলে হরিহরপাড়া থেকে থানায় আসার আগেই ডোমকলের বিটি হাইস্কুল মোড় এলাকায় গাড়ি আটকে মেয়েকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। যুবক ইবনুল মাসুদ মন্ডলকে মারধরের অভিযোগ ওঠে। অপহরণের অভিযোগ উঠে তারই শ্বশুর জাকির হোসেনের বিরূদ্ধে। যদিও ঐ ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন জাকির হোসেনের স্ত্রী। পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।