TRENDING:

প্রাক্তন বিধায়, স্বাধীনতা সংগ্রামী বঙ্কিম বিহারী পাল বাবুর জন্মদিন উদযাপন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : বৃহস্পতিবার যথোচিত মর্যাদায় দ্য ভয়েস অব মিদনাপুর এর উদ্যোগে মেদিনীপুরের ভূমিপুত্র, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন বিধায়ক শ্রীবঙ্কিম বিহারী পাল (১৯০৫-১৯৭৯) এর ১১৭তম জন্ম জয়ন্তী পালন ও স্মরণ করা হল। এক্কেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্মরণ কর্মসূচি উদযাপিত হয়। দ্য ভয়েস অব মিদনাপুরের তরফে শিবদেব মিত্র জানিয়েছেন- 'বিংশ শতাব্দীর মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এবং স্বাধীনতার পরবর্তী দেশ গড়ে ওঠার দিনগুলোয়, শ্রীবঙ্কিম বিহারী পাল ওরফে গুজিবাবু এক অন্যতম নাম। মহাত্মা গান্ধীর আদর্শে জারিত গুজিবাবু, প্রাক স্বাধীনতা পর্বে মেদিনীপুর শহরে হরিজন আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন। গান গেয়ে দল বানাতেন। এমনকি বারবণিতা দেরও জুড়ে নিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের মূল স্রোতে। আন্দোলনকে আরও শক্তিশালী করতে, বিবাহ সূত্রে বাঁধা পড়েছিলেন, এক সুন্দরী বারবণিতার সাথে। বহু স্বাধীনতা আন্দোলন আলোচনাকারীর মুখে, তাঁর ' বারবনিতা পাড়ার মাস্টার ' নামটি বহুল আলোচিত হয়েছে। স্বাধীনতার পরবর্তী দেশ গড়ার দিনগুলোয়, মেদিনীপুর পুরসভার নানা গুরুভার সামলেছেন কৃতিত্ব ও ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে। প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর শহর শহীদ প্রশস্তি সমিতির প্রতিষ্ঠা বঙ্কিমবাবুর অন্যতম কৃতিত্ব। ১৯৭৭ সালে জনতা দলের তরফে মেদিনীপুর বিধানসভায় বিধায়ক নির্বাচিত হন গুজিবাবু এবং কার্যকালের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন '
advertisement

এদিন মেদিনীপুর পুরসভার সামনে শ্রীবঙ্কিম বিহারী পাল ওরফে গুজিবাবুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের তরফে বাসুদেব চক্রবর্তী, বিশ্বনাথ সাহু, শিবদেব মিত্র প্রমুখ।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/Local News/
প্রাক্তন বিধায়, স্বাধীনতা সংগ্রামী বঙ্কিম বিহারী পাল বাবুর জন্মদিন উদযাপন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল