TRENDING:

বৃষ্টিতে জলমগ্ন জেলার বিস্তীর্ণ এলাকা, জলের তলায় যোগাযোগের রাস্তা, বাড়ি এমনকি হাসপাতাল-ও

Last Updated:

জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্ক বার্তা। ইতিমধ্যেই নদী গুলিতে জল স্তর বৃদ্ধি পেয়েছে। উপকূলবর্তী এলাকা গুলির মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দক্ষিণ ২৪ পরগনা: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত চলছে জেলা জুড়ে। দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্ক বার্তা। ইতিমধ্যেই নদী গুলিতে জল স্তর বৃদ্ধি পেয়েছে। উপকূলবর্তী এলাকা গুলির মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপ, সাগরদ্বীপ, বকখালি, নামখানা, সাগর, গোসাবা ক্যানিং ,ডায়মন্ড হারবারে  বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মানুষজনকে সতর্ক করা হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র। গত কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকা জলের তলায়। ভেঙেছে কাঁচাবাড়ি, চাষের জমিতে জল জমে ক্ষতি হয়েছে ফসলের, যোগাযোগের রাস্তাও ডুবে গিয়েছে। অতি ভারী বৃষ্টিতে জল ঢুকেছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে। সমস্যায় পড়েছে রোগী থেকে রোগীর পরিজনরা। চিকিৎসা পরিষেবাও যথেষ্ট ব্যাহত হচ্ছে।
advertisement

পাশাপাশি, ক্যানিং মহাকুমার জল যন্ত্রণার ছবিটাও একই রকম। বেশ কিছুটা উঁচু পাকা বাড়ি গুলিতেও ঢুকে গিয়েছে জল। রাস্তায় প্রায় হাটু সমান জল দাঁড়িয়ে গিয়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। অপেক্ষাকৃত, নিচু এলাকার বাড়িগুলি থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনো প্রায় ৪৮ ঘন্টা থাকতে পারে এই নিম্নচাপের প্রভাব। কয়েক মাস আগের প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন উপকূলবর্তী এই দক্ষিণ ২৪ পরগনা জেলার খেটে খাওয়া সাধারন মানুষ। কিন্তু আবারও সেই প্রকৃতির রোষানলের সামনে পড়ে সর্বস্বান্ত হওয়ার পথে অসহায় মানুষ গুলি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মরণোত্তর দানে অমরত্বের বার্তা, মৃত্যুকে জয় করার মানবিক অঙ্গীকার
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/Local News/
বৃষ্টিতে জলমগ্ন জেলার বিস্তীর্ণ এলাকা, জলের তলায় যোগাযোগের রাস্তা, বাড়ি এমনকি হাসপাতাল-ও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল