পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনারপুরের বাসিন্দা ওই রাজমিস্ত্রি দিনের পর দিন তার নিজের মেয়েকে যৌন নির্যাতন করত ৷ মেয়ের কাছে সব জানতে পেরে শেষে পুলিশের দ্বারস্থ হন তার স্ত্রী ৷ গত বছর ১১ জুলাই তিনি বারুইপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ৷ তদন্ত শুরু করে সোনারপুর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷ তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয় ৷
advertisement
বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ কুন্ডুর তত্ত্বাবধানে কৃষ্ণা দাস এই ঘটনার তদন্ত করেন। কোভিড পরিস্থিতির মধ্যেও ১৩ মাসেই শাস্তি ঘোষণা করল বারুইপুর মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশন বিচারক সন্দীপ কুমার মান্না।
প্রতিবেদন : অর্পণ মণ্ডল
Location :
First Published :
Aug 21, 2021 7:14 PM IST
