TRENDING:

নেই চাহিদা, করোনার পাশাপাশি মূল্যবৃদ্ধির কারণে পুজোর আগেই মাথায় হাত মৃৎশিল্পীদের

Last Updated:

নেই চাহিদা, পাশাপাশি মূল্যবৃদ্ধির কারণে পুজোর আগেই মাথায় হাত মৃৎশিল্পীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: বাকি কয়েক মাস৷ তার পরই পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হবে দেবীপক্ষের। মা আসবেন ঘরে ঘরে। আর তাই প্রতিবছর ব্যস্ততা শুরু হয়ে যায় প্রত্যেকটি কুমোর পাড়াতে। দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি নন্দকুমারপুর অঞ্চলে নারায়ণপুর গ্রামে প্রায় কয়েকশো মানুষের রুটি-রোজগার চলে ঠাকুর তৈরি করে। মূর্তি গড়ার মাটি এনে মন্ড তৈরি করা হয়। যা দিয়েই ঠাকুর গড়ার কাজ হয়। প্রয়োজন পড়ে কাঠামো তৈরি ও বিচালির। বড় মূর্তির পাশাপাশি চাহিদা থাকে ছাঁচের তৈরি ছোট ছোট মূর্তি গুলিরও। দূরদূরান্তের বহু জায়গাতেই পাড়ি দেয় এই ছাঁচের তৈরি সুন্দর ছোট্ট ঠাকুরের মূর্তি গুলি। কিন্তু দীর্ঘ করোনাকালীন পরিস্থিতিতে তার পাশাপাশি লকডাউন থাকায় এদের দিন যাপনের ছবি বদলে দিয়েছে। ভয়াবহ মহামারী কেড়ে নিয়েছে তাদের রুজি রোজগার। বেড়েছে প্রত্যেকটি জিনিসের দাম, কমেছে চাহিদা।
advertisement

আগে পুজোর অনেক আগেই ঠাকুর গড়ার বায়না পেয়ে যেতেন এই সব পালেরা। সেইমতো বড় ও ছোট ঠাকুর গড়তেন। এর পাশাপাশি সারা বছরই নানান পুজোয় ছাঁচের মূর্তিরও চাহিদা ভাল ছিল। লক্ষ্মী, গণেশ, সরস্বতী সহ নানান দেবদেবীর ছোট মূর্তির বিক্রিয় ছিল অনেকটাই। করোনা পরিস্থিতির পর থেকেই চাহিদা কমেছে এইসব ছোট মূর্তির। লাভের মুখ দেখাতে দুরস্থ, হাতেগোনা ছাঁচের মূর্তি ও বিক্রি হচ্ছে না। ফলে সমস্যায় পড়েছেন এধরনের মৃৎশিল্পীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মরণোত্তর দানে অমরত্বের বার্তা, মৃত্যুকে জয় করার মানবিক অঙ্গীকার
আরও দেখুন

বাংলার শিল্পকলায় এক সময় নাম ছিল এই ছাঁচের তৈরি ছোট ছোট মূর্তিগুলির। কিন্তু একটু একটু করে আজ তা হারিয়ে যেতে বসেছে। অত্যাধিক রং এর দাম পাশাপাশি একাধিক সরঞ্জাম কিনতে মাথায় হাত পড়েছে এইসব পালেদের। আগের থেকে বিক্রি অনেক কমেছে, ফলে নতুন করে লগ্নি করার সাহস নিতে চাইছেন না কেউই। যে ক'টি হাতেগোনা ঠাকুর বিক্রি হচ্ছে সঠিক দাম ও মিলছে না তার। যাদের হাতের তুলির টানে একসময় প্রাণ পেত শত শত মূর্তি । এখন বন্ধ হতে বসেছে সেই কুটির শিল্প কলা। কবে তাদের এই পরিস্থিতির বদল হবে সেই আশায় দিন গুনছেন নন্দকুমারপুর অঞ্চল এর মৃৎশিল্পীরা।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
নেই চাহিদা, করোনার পাশাপাশি মূল্যবৃদ্ধির কারণে পুজোর আগেই মাথায় হাত মৃৎশিল্পীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল