TRENDING:

East Medinipur News- জেলার ক্রিকেট প্রতিভাদের তুলে আনতে তমলুকে ক্রিকেট অ্যাকাডেমি

Last Updated:

সিএবি এর প্রশিক্ষক এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দিতে আসবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক: ফুটবল বা অন্যান্য খেলায়, পূর্ব মেদিনীপুর জেলার অনেক খেলোয়াড় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই অর্থে জেলা থেকে ক্রিকেট প্রতিভা উঠে আসেনি। এবার জেলার ক্রিকেট প্রতিভা বিশ্বের দরবারে পৌঁছে দিতে ক্রিকেট অ্যাকাডেমি গড়ে উঠল তমলুকে। তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে তাম্রলিপ্ত ক্রিকেট অ্যাকাডেমির শুভ সূচনা হল। ক্রিকেটের মহাযজ্ঞ আইপিএল ২০২২ এর উদ্বোধনের দিন তাম্রলিপ্ত ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন হল। তাম্রলিপ্ত ক্রিকেট অ্যাকাডেমির শুভ উদ্বোধন করেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ বিষয়ক মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। ৪০ জন খুদে ক্রিকেট প্রতিভাদের নিয়ে শুরু হল ক্রিকেট অ্যাকাডেমি।
advertisement

ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়া, চন্দন দে, দেবশ্রী মাইতি, কানাইলাল দাস। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, "তমলুক তথা জেলা থেকে ফুটবল সহ অন্যান্য খেলায় রাজ্য জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছে। কিন্তু জেলায় সেভাবে ক্রিকেট প্রতিভা উঠে আসেনি। এটা খুব আনন্দের, তমলুকে একটি উন্নতমানের ক্রিকেট অ্যাকাডেমির সূচনা হল।" ক্রিকেট অ্যাকাডেমির সেক্রেটারি জিতু হালদার জানিয়েছেন, "তমলুক থেকে বা জেলা থেকে কলকাতার কোন অ্যাকাডেমিতে ক্রিকেট প্রশিক্ষণ নিতে যাওয়ার যাতায়াত অনেক সময় সাপেক্ষ ও পরিশ্রমের। কলকাতার অ্যাকাডেমিতে অনেকে ভর্তি হওয়ার পরেও সময়ের অভাবে ছেড়ে দেয়। তমলুকের এই অ্যাকাডেমিতে সময় বাঁচবে। সিএবি এর প্রশিক্ষক এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দিতে আসবে। অন্যান্য খুদে ক্রিকেটার এর পাশাপাশি, প্রতিভাবান দুস্থ পরিবারের খুদে ক্রিকেটারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/Local News/
East Medinipur News- জেলার ক্রিকেট প্রতিভাদের তুলে আনতে তমলুকে ক্রিকেট অ্যাকাডেমি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল