TRENDING:

কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কী ?

Last Updated:

কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কী ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রবিবার বিকেল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ৷ চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আম্মাকে ৷ কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ৷ আপাতত এআইএডিএমকে নেত্রীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, জানিয়েছেন চিকিত্সকরা। লন্ডন থেকে ডাঃ রিচার্ড বেলির পরামর্শে চলছে চিকিৎসা, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ ৷
advertisement

সেপ্টম্বর মাসের ২২ তারিখ থেকে অসুস্থ আম্মা ৷ তখন থেকেই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন জয়ললিতা ৷ রবিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তামিল নাড়ুর মুখ্যমন্ত্রীর ৷

কী এই কার্ডিয়াক অ্যারেস্ট ?

কার্ডিয়াক অ্যারেস্ট তখনই হয় যখন হার্ট রক্ত সঞ্চালন করা বন্ধ করে দেয় ৷ আচমকা কারোর হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয় ও সেই ব্যক্তি নিঃশ্বাস নিতে না পারে তাহলে তা কার্ডিয়াক অ্যারেস্টের কারণে হয় ৷ এরকম পরিস্থিতি দেখা দিলে আক্রান্তকে সঙ্গে সঙ্গে হাসপাতলে নিয়ে যাওয়া উচিৎ ৷

advertisement

কার্ডিয়াক অ্যারেস্টের কারণ কী ?

কার্ডিয়াক অ্যারেস্টের সবচেয়ে বড় কারণ হল অনিয়মিত হৃদ স্পন্দন বা Ventricular fibrillation ৷ এই পরিস্থিতি তখনই হয় যখন রক্তে অধিক মাত্রায় ফাইব্রিনোজেন পাওয়া যায় ৷ এর জেরে হৃদপিন্ডে রক্ত সঞ্চার করা বন্ধ হয়ে যায় ৷

কার্ডিয়াক অ্যারেস্টের চিকিৎসা কী ?

কার্ডিয়াক অ্যারেস্টে ডিফিব্রিলেটরের মাধ্যমে রোগীকে বাঁচানো সম্ভব ৷ তবে এটা তখনই সম্ভব যদি অ্যাটাক হওয়ার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করা হয় ৷ অ্যাম্বুলেন্স ও হাসপাতালে ডিফিব্রিলেটর দেওয়া যায় ৷ অক্সিজেন দেওয়ার জন্য সিপিআর প্রয়োগ করা যেতে পারে ৷

advertisement

কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে কী  পার্থক্য ?

কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হার্ট অ্যাটাক হতে পারে  ৷ কিন্তু দুটির মধ্যে পার্থক্য রয়েছে ৷

হার্ট অ্যাটাক - আচমকা হৃদপিন্ডেরর কোনও মাংসপেশী রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় ৷ এর জেরে হার্টে ক্ষতি হলেও এই পরিস্থিতিতে দেহের অন্য অংশে রক্ত সঞ্চার হয় স্বাভাবিকভাবে ৷ এই কারণে ওই ব্যক্তি অচেতন হয়ে পরে না ৷

advertisement

কার্ডিয়াক অ্যারেস্টে হঠাৎই রক্ত সঞ্চার বন্ধ হয়ে যায় ও নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ৷ এই কারণে ওই ব্যক্তি কোমায় চলে যায় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

যে ব্যক্তির হার্ট অ্যাটাক হয় তার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ৷ কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাক দুটি ক্ষেত্রেই আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা উচিৎ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কী ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল