এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সুপারহিট একটি Tiktok ভিডিও একরকইম ‘কাপল গোল’ বা দাম্পত্যের মধুর কেমিস্ট্রির বার্তা দিচ্ছে ৷ আর সত্যি প্রেমের গল্প সব জায়গাতেই সুপারহিট ৷ সারাভ নামের একটি টিকটক হ্যান্ডেল থেকে এই ভিডিও পোস্ট হয়েছে ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠান বাড়িতে জোরকদমে নাচে মেতেছেন দম্পতি ৷ আর এই ভিডিও দেখে একটা বিষয় নিশ্চিত হয়ে যাবেন নাচতে গেলে ফিগার-বয়স কোনও কিছুই কোনও বিষয় নয় ৷
advertisement
যে মহিলা রয়েছেন তিনি পুরো সেজে গুজে -মাথায় লাগানো ফুলের মালা, পরণে জরিদার শাড়ি ৷ তারসঙ্গে গান বাজছে যেখানে ফাটিয়ে নাচছেন ভদ্রমহিলা ৷ আর কটাক্ষ হানছেন তাঁর স্বামীর দিকে ৷ দেখে নিন সেই ভিডিও ৷
সোশ্যাল মিডিয়া এখন সমাজের দর্পণ ৷ এখানেই মানুষজন কীভাবে ভাবছে কীভাবে দেখছে সেটাই ফুটে ওঠে ৷ ভার্চুয়াল মিডিয়ামেই নিজেদের মত প্রকাশ করেছে ৷ তাই এখানে যে ভিডিও ট্রেন্ডিং হয় তা সকলের কাছে এখন খবর হিসেবে পৌঁছে যায় ৷ এই ভিডিওটির ভিউ ইতিম্ধ্যেই প্রায় ১০ লক্ষের কাছাকাছি ৷ প্রায় দু হাজার মানুষ এই ভিডিওটিতে কমেন্ট করেছেন ৷ তাই এই ভিডিও আরও বেশি জনপ্রিয়তা অর্জন করছে৷ স্বামী-স্ত্রী-র দারুণ সম্পর্ক না থাকলে এই কেম্স্টির থাকা সম্ভব নয় এটাই মনে করছেন নেটিজেনরা ৷ তাই বছর শেষে দাম্পত্যে নতুন রঙ লাগাতে এই ভিডিও পাঠকদের কাছেই বড় পাওয়া হতে পারে ৷
আরও দেখুন
