TRENDING:

#Viral: নাতবউয়ের থেকে লুকিয়ে ‘এই’ কাজ করছিলেন দিদিশাশুড়ি, দেখুন Tiktok ভিডিও

Last Updated:

ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  আগের দিনে কী হত নতুন বউ শ্বশুরবাড়িতে  এসে কোনও কাজ করার আগে দশবার ভাবত৷ তবে এখন দিনকাল অনেক বদলেছে , এখন তাঁরা শ্বশুরবাড়িকেও খুব সহজেই নিজের বাড়ির মতো স্বচ্ছন্দ করে নেন ৷ সম্প্রতি Tiktok র সেরা ট্রেন্ডিং ভিডিও-র লিস্টে দাপট দেখাচ্ছে এরকমই এক কুল নতুন বউ৷ সে একেবার হাতে নাতে নিজের দিদিশাশুড়িকে চেপে ধরেছে ৷
advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠা অশীতিপর মহিলা হাতে করে একটি জুসের মতো কিছু একটা পান করছেন ৷ আর যেই টের পান পিছন থেকে নাতবউ আসছে সঙ্গে সঙ্গে সেটি নিজের আঁচলের তলায় লুকিয়ে ফেলেন ৷ তারপর যত বলছে নাতবউ যে দিদা কী লুকোলে, তিনি ততই অস্বীকার করেন কিছু লুকিয়ে ফেলার কথা ৷

advertisement

আরও পড়ুন - জামিয়া হিংসা: বাইকে আগুন, বাসের নিচে জ্বলন্ত মোটরসাইকেল, CCTV -র ভয়াবহ ভিডিও সামনে আনল দিল্লি পুলিশ

বার্ধক্যকে দ্বিতীয় শৈশব বলা হয় ৷ এই ভিডিওতে দিদিমা যেভাবে নিজের হাতের মধ্যে জুসের প্যাকটটি লুকোচ্ছেন তাতে একদম শৈশবের সারল্য ফুটে উঠছে ৷ ফলে ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল ৷ ইতিমধ্যেই তিনলক্ষের বেশি লাইক এসেছে ভিডিওটিতে ৷

advertisement

@rocking.dadi#rockingdadi #rockingdadi #tiktokdiwali♬ original sound - RockingDadi Official

টিকটক এখন অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ৷ সেখানে বিভিন্ন মানুষ নিজের মতো প্রোফাইল খুলে সকলের বিনোদনের চেষ্টা করেন ৷ তারসঙ্গে এও লক্ষ্য থাকে নিজের জনপ্রিয়তা তুঙ্গে নিয়ে গেয়ে রোজগার করাও ৷ সেরকমই রকিং দাদি অফিসিয়াল নামের একটি হ্যান্ডেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ৷ এই হ্যান্ডেলে এরকম ছাড়াও আরও অনেক নাতবউয়ের সঙ্গে দিদিশাশুড়ির মজাদার কেমিস্ট্রির ভিডিও আপলোড হয়েছে ৷ এই হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা দেড় লক্ষেরও বেশি ৷ আর সব ভিডিও মিলে ২১ লক্ষেরও বেশি লাইক রয়েছে ৷

advertisement

@rocking.dadi #tiktokdiwali #rockingdadi #chudijokhanki ♬ original sound - Prem Vats

@rocking.dadi#tiktokdiwali #rockingdadi♬ original sound - binsathnavas

advertisement

সুপারহিট এই Tiktok ভিডিও হ্যান্ডেলের জনপ্রিয়তা চরমে পৌঁচ্ছচ্ছে ৷ সুপারহিট প্লাস ভাইরাল এই জুটি এখন কাঁপাচ্ছে নেটদুনিয়া ৷

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral: নাতবউয়ের থেকে লুকিয়ে ‘এই’ কাজ করছিলেন দিদিশাশুড়ি, দেখুন Tiktok ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল