TRENDING:

হাতে শাঁখা-পলা, প্রেসার কুকারেই ফুলকো ফুলকো রুটি তৈরি হচ্ছে, ভিডিও ভাইরাল

Last Updated:

প্রেশার কুকারে বানিয়ে ফেলছেন একের পর এক নরম গরম ফুলকো রুটি, মহিলার কাণ্ড দেখে থ' নেটিজেনরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাঙালির রাতের খাওয়ারে রুটি না হলে চলে না। কম বেশি সকলেই রুটি বানাতে পটু। তবে অনেকেই আছেনা যাঁরা পারেন না রুটি বানাতে। সম্প্রতি একজন মহিলা প্রেশার কুকারে সহজ পদ্ধতিতে রুটি তৈরি করে দেখালেন। সহজে রুটি বানানোর পদ্ধতির একটি ভিডিও নেটমাধ্যমে এখন ভাইরাল। ভাইরাল ক্লিপটিতে দেখা গিয়েছে একজন মহিলা চাকি বেলনে রুটি বেলার পর উনুনে বসানো প্রেসার কুকারে একসঙ্গে তিনটি রুটি দিয়ে দিচ্ছেন। কুকারের মুখ বন্ধ করে দু’মিনিট রাখার পরই রুটি তৈরি হয়ে রাখা হচ্ছে থালায়। এর পর প্লেটটি ধরে দর্শকদের দেখান তিনি। ছবি দেখে মনে হয়েছে রুটি তিনটি একে বারে যেমনটা রুটি বানালে হয় একেবারে তেমনটাই হয়েছে।
advertisement

এই ভিডিওতে রুটি করার পদ্ধতি যে ভাবে দেখানো হয়েছে তাতে সাধারণ পদ্ধতিতে রুটি তৈরির ১টি ধাপ বাদ গিয়েছে। চাকি বেলন থেকে চাটুতে সেঁকে খাবারের থালায় আসা নয়। চাকি বেলন থেকে প্রেশার কুকার হয়ে খাবারের থালায় কী ভাবে আসে, সেটাই দেখানো হয়েছে। রুটি বানানোকে দিনের একটি সময়সাপেক্ষ কাজ বলে মনে করা নেটাগরিকরা রুটি তৈরির এই অভিনব পদ্ধতিকেই পছন্দ করেছেন।

advertisement

এই ভিডিও নেটাগরিকদের একদিকে অবাক করেছে, অন্য দিকে যাঁরা রুটি বানাতে পারেন না তাঁদের জন্য ভালো হয়েছে। সহজ এই রুটি বানানোর পদ্ধতিকে এক বাক্যে মেনে নিয়েছেন নেটাগরিকরা। বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় পছন্দ করেছেন মহিলার এই পদ্ধতি।

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

বর্তমানে চূড়ান্ত কর্ম-ব্যস্ততার যুগে রান্না-বান্না যত তাড়াতাড়ি সেরে ফেলা যায়, ততই ভালো! আজকাল অনেকেই এই কারণে সপ্তাহের অধিকাংশ দিনে, অফিস টাইমে বাইরের খাবার বা হোম ডেলিভারির উপর নির্ভরশীল। তবে যাঁরা বাইরের খাবার তেমন একটা পছন্দ করেন না, তাঁদের অনেকেই চটজলদি রান্না সেরে ফেলতে প্রেশার কুকারের উপর ভরসা করেন। এবার তাহলে আরও একটা পদ সহজেই করা যাবে। তবে কি এবার ঘরে ঘরে এই ভাবেই রুটি তৈরি করা হবে?

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হাতে শাঁখা-পলা, প্রেসার কুকারেই ফুলকো ফুলকো রুটি তৈরি হচ্ছে, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল