TRENDING:

Viral Video: ক্যামেরায় বন্দি হল বর ও কনের আবেগঘন চুম্বন-কান্না, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

Last Updated:

ইতিমধ্যেই ওই ভিডিওতে হাজার হাজার লাইক এবং ভিউয়ের বন্যা বয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজকাল সোশ্যাল মিডিয়ায় কী নেই! নানান রকম মজার মজার ভিডিও থেকে শুরু করে গুণগ্রাহী সব ভিডিও, ইমোশনাল ভিডিও থেকে হিংসাত্মক ভিডিও, সারা বিশ্বই যেন আজ সোশ্যাল মিডিয়ার হাতের মুঠোয় (Viral Video)। প্রায়শই যে কোনও মাধ্যমে স্ক্রল করার সময় এমন সব ভিডিও আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কোনও কোনও ভিডিও যেমন মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পায়, তেমনি কোনওটি আবার হারিয়েও যায়।
advertisement

সম্প্রতি এমনই এক হৃদয়গ্রাহী ভিডিও সোশ্যাল মিডিয়ার খুব ভাইরাল হচ্ছে। ওই ভিডিওটিতে এক দম্পতিকে তাদের বিয়ের দিনে একে অপরকে দেখার পরে একটি আবেগময় মুহূর্ত বিনিময় করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ইনস্টাগ্রামে 'ওয়েডিং_বেলস' (weddding_bells) নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা নিচে ক্যাপশন সহ আপলোড করা হয়েছিল, ক্যাপশনে লেখা ছিল "এ এক আবেগঘন মুহূর্ত। তাদের ভালবাসা বিশুদ্ধ এবং শক্তিশালী!” ভিডিওটি আপলোড করা মাত্রই ভাইরাল হতে শুরু করেছে। ইতিমধ্যেই ওই ভিডিওতে হয়েছে হাজার হাজার লাইক এবং ভিউয়ের বন্যা বয়ে গিয়েছে।

advertisement

ভিডিওতে, নববধূকে একটি হালকা সোনালি লেহেঙ্গায় দেখাচ্ছেও অপূর্ব এবং সেই সঙ্গে বরের সাজসজ্জায় সাদা এবং সোনালি রঙের শেরওয়ানিতে এই জুটিকে অদ্ভুত সুন্দর মানিয়েছে। বিয়ের আগে কনে ম্যারেজ হলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বরের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। দু’জনে একত্রে যখন মঞ্চে আসে, তখন বর কনের হাতে ধরে তার গালে চুমু দেয়। ভিডিওতে দেখা যাচ্ছে, কনেকে দেখেই বর ইমোশনাল পড়ে কাঁদতে শুরু করে দিয়েছে। বাইরের কারও তোয়াক্কা না করে তারা দু’জনেই মিষ্টি কথায় এক অপরকে ভোলাতে শুরু করেন। এরপর ভিডিওতে কনেকে কাঁদতে ও বরের চোখের জল মুছতেও দেখা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

বিয়ের ফটোগ্রাফারকে একেবারে সঠিক সময় এই রোমান্টিক মুহূর্ত ক্যামেরায় রেকর্ড করার জন্য অনেক মানুষকেই ধন্যবাদ দিতে দেখা যায়। অনেকেই ওই ভিডিওতে নিজের মতামত শেয়ার করেছেন। কেউ কেউ এই ভিডিও প্রসঙ্গে নিজেদের বিয়ের কথাও উত্থাপন করেছেন, আবার কেউ কেউ মজা করে নানান টুকিটাকি মন্তব্যও ছুড়ে দিয়েছেন। তবে এমন আবেগঘন মুহূর্ত দেখে সকলেই খুশি হয়েছে। নতুন দম্পতি জীবন শুরুর আগে জয়মালা অনুষ্ঠানের সময় একে অপরের হাত ধরে নেচেছেন এবং ওই বিশেষ মুহূর্ত উপভোগ করেছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: ক্যামেরায় বন্দি হল বর ও কনের আবেগঘন চুম্বন-কান্না, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল