TRENDING:

অতিরিক্ত ধূমপান করেন? হতে পারেন অন্ধ !

Last Updated:

হ্যাঁ, ঠিকই পড়েছেন শিরোনামে ৷ ধূমপান করলে যে শুধু ক্যানসার হয়, তা কিন্তু একেবারেই নয়, বরং এইমসের চিকিৎসকরা বলছেন সিগারেটে থাকা তামাক থেকে হতে পারে চোখের ক্ষতিও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হ্যাঁ, ঠিকই পড়েছেন শিরোনামে ৷ ধূমপান করলে যে শুধু ক্যানসার হয়, তা কিন্তু একেবারেই নয়, বরং এইমসের চিকিৎসকরা বলছেন সিগারেটে থাকা তামাক থেকে হতে পারে চোখের ক্ষতিও ৷ এমনকী, নেমে আসতে পারে অন্ধত্বও !
advertisement

এইমসের চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত তামাক সেবন করায় অনেক সময়ই চোখের করনিয়ায় ক্ষতি হতে পারে ৷ আর যার ফলে নেমে আসতে পার অন্ধত্ব ৷ গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন ধরে যাঁরা তামাক সেবন করছেন, তাঁদের চোখে ছানি পড়ার আশঙ্কা অন্যদের থেকে অনেক বেশি। ৫-১০ বছর বা তার বেশি ধরে ধূমপান করলে বা তামাক চিবোলে অপটিক নার্ভ আক্রান্ত হতে পারে। ফলে অন্ধত্ব অসম্ভব কিছু নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

এইমসের চিকিৎসকদের কথায়, মানুষ জানেন, তামাক থেকে হার্টের সমস্যা ও ক্যানসার হতে পারে। কিন্তু তা থেকে যে দৃষ্টিশক্তি খোয়ানোরও আশঙ্কা রয়েছে, তা অনেকেই জানেন না। এইমসে এখনও পর্যন্ত যত দৃষ্টিহীন রোগী এসেছেন, তাঁদের প্রায় ৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন তামাকের কারণে।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অতিরিক্ত ধূমপান করেন? হতে পারেন অন্ধ !