TRENDING:

কন্ডিশনার লাগানোর সময় অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি , না হলেই বিপদ

Last Updated:

আজকাল চুল পরিচর্যার রুটিনে তাই অবধারিতভাবেই শ্যাম্পুর পর জায়গা করে নিয়েছে কন্ডিশনার৷ শ্যাম্পু থেকে হওয়া রুক্ষ চুলকে ফুরফুরে আর সতেজ করে তোলে কন্ডিশনার৷ কিন্তু সঠিক পদ্ধতিতে না লাগালে কন্ডিশনার থেকে চুলের ক্ষতিও হতে পারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানো এখন অলিখিত নিয়মে পরিণত হয়েছে৷ অনেকেই আবার মাঝেমধ্যে শ্যাম্পু না করে শুধু কন্ডিশনার দিয়েই চুল ধুয়ে নেন৷ চুল পরিচর্যার রুটিনে তাই অবধারিতভাবেই শ্যাম্পুর পর জায়গা করে নিয়েছে কন্ডিশনার৷ শ্যাম্পু থেকে হওয়া রুক্ষ চুলকে ফুরফুরে আর সতেজ করে তোলে কন্ডিশনার৷
advertisement

কিন্তু জানেন কি যদি সঠিক পদ্ধতিতে লাগানো না হয়, আপনার চুলে বিপদও ডেকে আনতে পারে এই কন্ডিশনার? তাই অবশ্যই কিছু নিয়ম মেনে এটি লাগানো উচিত ৷ নীচের নিয়মগুলি মেনে ধাপে ধাপে লাগান কন্ডিশনার৷

আরও পড়ুন: হঠাৎ বৃষ্টিতে চুল ভিজে দফারফা! এই রুটিন মেনে চললেই মিলবে সমস্যা থেকে মুক্তি

advertisement

কীভাবে লাগাবেন ?

প্রথম ধাপ. হাতে অল্প কন্ডিশনার নিয়ে নিন

দ্বিতীয় ধাপ. আঙুলের ডগা দিয়ে চুলে লাগান৷ তবে চুলের গোড়ায় লাগাবেন না৷

তৃতীয় ধাপ. মিনিট তিনেক রেখে চুল ধুয়ে ফেলুন৷

প্রসঙ্গত, লাগানোর সঙ্গে সঙ্গে নিজের চুলের জন্য সঠিক কন্ডিশনার বেছে নেওয়াও কিন্তু অত্যন্ত জরুরি৷ চুলের ধরণ অনুযায়ী যথাযথ না হলে সমস্যা সমাধানের পরিবর্তে আরও বাড়িয়ে দিতে পারে কন্ডিশনার৷

advertisement

কীভাবে চিনবেন সঠিক কন্ডিশনার?

আপনার চুলের প্রকৃতি যদি রুক্ষ-শুষ্ক হয়, তবে হাইড্রেটিং কন্ডিশনার আপনার জন্য আর্দশ৷ চুল তৈলাক্ত প্রকৃতির হলে কোনও হালকা কন্ডিশনার বেছে নিন৷ পাতলা চুলে ভলিউমাইসিং কন্ডিশনার লাগান৷

আরও পড়ুন:  গর্ভাবস্থায় ফাটা ঠোঁট, শুকনো ত্বকের সমস্যা? নিরাপদ এই উপাদানগুলো নিশ্চিন্তে ব্যবহার করুন

তবে কন্ডিশনার লাগানোর অভ্যেস কিন্তু মোটেই খারাপ নয়৷ চুলকে ফুরফুরে করে তোলার সঙ্গে সঙ্গে কন্ডিশনারের রয়েছে হরেক গুণাগুণ৷ কন্ডিশনার চুলের শুষ্কতা কমায় , চুলকে পুষ্টি জোগায়৷ কন্ডিশনার লাগিয়ে শ্যাম্পুর পর খুব সহজেই জট ছাড়িয়ে খেলা যায়৷ চুলকে সিলকি করে তোলে৷ আসলে চুলে প্রাকৃতিক ভাবেই কন্ডিশনার থাকে , কিন্তু বার বার শ্যাম্পু দিয়ে চুল ধুতে ধুতে তা হারিয়ে যায়৷ শ্যাম্পুর পর লাগানো কন্ডিশনার চুলের হারিয়ে যাওয়া ফুরফুরে মেজাজকে ফিরিয়ে আনে৷ তাই কন্ডিশনার লাগাতে ভুলবেন না তবে ওপরের ছোট্ট কয়েকটি নিয়ম মেনে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

উপরের পরামর্শগুলি অনুমানের ওপর ভিত্তি করে দেওয়া ৷ চুলের সমস্যার জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কন্ডিশনার লাগানোর সময় অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি , না হলেই বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল