এই ব্রেডক্রাম্বিং নিয়েই বিষদে আলোচনা করেছেন থেরাপিস্ট সুসেন উল্ফ৷ ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি বুঝিয়েছেন কখন বুঝবেন আপনি একটি ব্রেডক্রাম্বিং সম্পর্কে আছেন৷
১.কোনও বিষয়ে আগ্রহ দেখালেও মিলছে না প্রতিশ্রুতি
আপনার ভালবেসে সময় কাটাবার পরিকল্পনা গুলিতে হয়তো অপরজনেরও সায় আছে৷ কিন্তু পরে দেখা যাচ্ছে তিনি আর সময় দিলেন না৷
২. খানিকটা ইচ্ছে আপনার সঙ্গী আপনাকে ভুল সংকেত দিচ্ছে৷ হয়তো আপনি ভাবছেন একরকম, আর আসলে উনি কাজ করলেন তার একেবারে উল্টো৷ এক্ষেত্রে আপনি একেবারে বিভ্রান্ত৷
৩. অনেক ছোটখাট বিষয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন সঙ্গী৷ আপানকে স্নেহের বার্তা পাঠাচ্ছেন, কিংবা সফলতায় অভিনন্দন জানাচ্ছেন৷ কিন্তু যেই সম্পর্ককে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা আসে তখনই পিছিয়ে যান তিনি৷
আরও পড়ুন: দাঁড়িয়ে জল খাচ্ছেন? অজান্তেই শরীরের কোন সর্বনাশ ডেকে আনছেন দেখে নিন
৪. ব্রেডক্রাম্বিং সম্পর্কে থাকলে ভীষণ বিরক্তিকর একটি অভিজ্ঞতা হল সঙ্গী যখন ফোন কিংবা মেসেজের উত্তর দেয় না৷ বারবার ফোন কিংবা মেসেজ করা সত্ত্বেও কোনও জবাব আসে না অপর মানুষটির কাছ থেকে৷ এই আচরণ বোঝায় আপনার অনুভূতির গুরুত্ব অপর মানুষটির কম৷
আরও পড়ুন: কাঁঠালের বীজ ফেলে দেন নাকি? জানেন কী ভুল করছেন? উপকারিতার শেষ নেই
৫. দুটি মানুষের ঠিকঠাক সংযোগ তৈরি হয় না৷ আপনার সঙ্গীর আচরণ কিংবা কোনও কাজ হয়তো আপনার কষ্টের কারণ হচ্ছে৷ কিন্তু নিজেকে নিয়েই ব্যস্ত সেই মানুষটি৷ এটি আপনার আবেগে আঘাত দিতে পারে৷
৬. আপনার প্রতিশ্রুতি বদ্ধ নয়৷ এক্ষেত্রে জীবনে অন্য ব্যক্তির থাকার সম্ভাবনাও প্রবল৷
৭. ব্রেডক্রাম্বিং রিলেশনে থাকলে আপনার সঙ্গী খোলাখুলি আপনাদের সম্পর্ক নিয়ে কথা বলতে নাও চাইতে পারেন৷ প্রতিশ্রুতির জায়গা থেকে সরে যেতে চাইবে৷
৮. কথায় মনে হবে যেন আপনার অনেক যত্ন নেন সঙ্গী৷ কিন্তু সবচেয়ে কঠিন সময়ে পাশে পাবেন না তাকে৷
