TRENDING:

Good Girl Syndrome: গুড গার্ল সিনড্রোম: নিখুঁত হওয়ার চাপেই বাড়ছে মেয়েদের হরমোনের সমস্যা? সতর্ক করছেন বিশেষজ্ঞরা

Last Updated:

Good Girl Syndrome: 'গুড গার্ল সিনড্রোম'-এর চাপেই বিগড়ে যাচ্ছে হরমোনের ভারসাম্য? তরুণীদের জন্য সতর্কবার্তা চিকিৎসকের, জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সমাজের চোখে ‘পারফেক্ট’ হওয়ার চাপ– অন্যকে খুশি রাখার নিরন্তর চেষ্টা– অনেক মেয়ের জীবনে অদৃশ্য এক মানসিক বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এই প্রবণতাকেই বলা হচ্ছে ‘গুড গার্ল সিনড্রোম’ (Good Girl Syndrome)। এটি কোনও স্বীকৃত রোগ নয়, কিন্তু এর প্রভাব যে শরীরেও পড়ছে, তা এখন স্পষ্ট করে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
গুড গার্ল সিনড্রোম (ফাইল ছবি)
গুড গার্ল সিনড্রোম (ফাইল ছবি)
advertisement

এই বিষয়ে চিকিৎসক ওয়াই ডি মেহেরপ্রসাদ, চেন্নাইয়ের এমজিএম মালার হাসপাতাল-এর সিনিয়র কনসালট্যান্ট (এন্ডোক্রিনোলজি ও প্রিভেন্টিভ হেলথকেয়ার), জানান—অনেক তরুণীই নিজেদের আবেগ চেপে রেখে সবসময় অন্যের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করেন। বাইরে থেকে সফল ও স্থির মনে হলেও, ভেতরে ভেতরে শরীর ক্রমাগত ‘স্ট্রেস মোড’-এ থেকে যায়।

মানসিক চাপের সরাসরি প্রভাব হরমোনে

advertisement

‘গুড গার্ল সিনড্রোম’-এ ভোগা ব্যক্তিরা সাধারণত দ্বন্দ্ব এড়াতে চান, নিজের চাহিদাকে গুরুত্ব দেন না, এবং সবসময় নিখুঁত হওয়ার চেষ্টা করেন। এই মানসিক চাপ শরীরের হরমোন ব্যবস্থাকে প্রভাবিত করে।

আরও পড়ুন: ‘আমরা অফিসে যাব না, মাঠে যাব’, ভোটের হাওয়া বুঝতে তমলুকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক! তারপর?

গবেষণা বলছে, দীর্ঘদিনের আবেগ চেপে রাখা মস্তিষ্কে ‘হুমকি’র অনুভূতি তৈরি করে, যা সক্রিয় করে Hypothalamic-Pituitary-Adrenal axis (HPA axis)। এর ফলে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়।

advertisement

কর্টিসল বেড়ে গেলে কী হয়?

স্ট্রেসের সময় শরীরে বেড়ে যায় Cortisol—যা স্বাভাবিক অবস্থায় কমে যাওয়ার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে মানসিক চাপ থাকলে কর্টিসল উচ্চমাত্রাতেই থেকে যায়।

বিশেষজ্ঞদের মতে, এর ফলে ‘প্রোজেস্টেরন স্টিল’ নামের একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে শরীর স্ট্রেস হরমোন তৈরি করতে গিয়ে প্রজনন হরমোনের ভারসাম্য নষ্ট করে ফেলে। এর ফল—

advertisement

অনিয়মিত পিরিয়ড

ব্রণ

মুড সুইং

PCOS-এর ঝুঁকিও বাড়ছে

আরও পড়ুন: বিজ্ঞানের টানে নতুন দিশা: পড়ুয়াদের আকর্ষণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন ‘বুটস্ট্র্যাপ’, জানুন

ডা. মেহেরপ্রসাদের পর্যবেক্ষণে দেখা গিয়েছে, এই হরমোনের ভারসাম্যহীনতা অনেক সময় Polycystic Ovary Syndrome (PCOS)-এর মতো উপসর্গ তৈরি করে বা তা বাড়িয়ে দেয়। উচ্চ কর্টিসল শরীরে গ্লুকোজ বাড়ায়, এবং তা নিয়ন্ত্রণ করতে ইনসুলিন বেশি পরিমাণে নিঃসৃত হয়। ফলে তৈরি হয় ইনসুলিন রেজিস্ট্যান্স– যার ফলে দেখা দেয়:

advertisement

পেটের মেদ বৃদ্ধি

ওভুলেশন ব্যাহত হওয়া

ওজন বৃদ্ধি

কী বলছেন বিশেষজ্ঞরা?

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

বিশেষজ্ঞদের মতে, শুধু বাহ্যিক সাফল্য নয়– মানসিক সুস্থতাকেও সমান গুরুত্ব দেওয়া জরুরি। নিজের অনুভূতি প্রকাশ করা, ‘না’ বলতে শেখা এবং নিজের জন্য সময় রাখা– এই ছোট ছোট অভ্যাসই বড় সমস্যা থেকে রক্ষা করতে পারে। ‘পারফেক্ট’ হওয়ার দৌড়ে না ছুটে, নিজের শরীর ও মনের সঙ্কেত বোঝাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ– এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Good Girl Syndrome: গুড গার্ল সিনড্রোম: নিখুঁত হওয়ার চাপেই বাড়ছে মেয়েদের হরমোনের সমস্যা? সতর্ক করছেন বিশেষজ্ঞরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল