TRENDING:

এই ভাবে বিয়ার ঢালুন, মোটা হবেন না

Last Updated:

বৃষ্টির দুপুর বা বর্ষা ভেজা সন্ধ্যে ৷ বন্ধুদের দলবল, চিপস, বাদাম আর বিয়ারের বোতল ৷ বিয়ারপ্রেমীদের কাছে এর থেকে ভাল অবসর যাপন আর কী হতে পারে ? কিন্তু স্বাস্থ্যসচেতন বিয়ার লভারদের মুশকিল অনেক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চিয়ার্সসসসস!!!
advertisement

বৃষ্টির দুপুর বা বর্ষা ভেজা সন্ধ্যে ৷ বন্ধুদের দলবল, চিপস, বাদাম আর বিয়ারের বোতল ৷ বিয়ারপ্রেমীদের কাছে এর থেকে ভাল অবসর যাপন আর কী হতে পারে ? কিন্তু স্বাস্থ্যসচেতন বিয়ার লভারদের মুশকিল অনেক ৷ তাঁদের কপালে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে দুঃশ্চিন্তার ভাঁজ ৷ পছন্দের জিনিসটি খেতে গিয়ে এদিকে যে ইয়াব্বর একটা ভুঁড়ি বাগিয়ে ফেলেছেন, আসল চিন্তাটা ওইখানেই ৷ কীভাবে বিয়ার খেয়েও নিয়ন্ত্রণে রাখা যায় মধ্যপ্রদেশটি ? সমস্ত রহস্য কিন্তু লুকিয়ে আছে বিয়ার ঢালার কয়দাটির মধ্যেই ৷ বিয়ার ঢালার উপরেই নির্ভর করছে আপনার ভুঁড়ি-ভাগ্য ৷

advertisement

একেকজন অবশ্য একেক রকমভাবে বিয়ার মগে বা গ্লাসে বিয়ার ঢালেন ৷ গ্লাস ও বোতলের মুখ একসঙ্গে লাগিয়ে, কাত করে ধীরে ধীরে বিয়ার ঢালার কয়দায় ফেনা তৈরি হয় না ৷ আর সাধারণভাবে গ্লাসে জল ঢালার মতো করে বিয়ার ঢাললে বেশ খানিকটা ফেনা উৎপন্ন হয় ৷ জেনে রাখুন, এই দ্বিতীয় কয়দা মেনে বিয়ার ঢালার পদ্ধিতিটিই সঠিক ৷ খেয়াল রাখুন, বিয়ার ঢালার সময় যাতে তা থেকে ফেনা বেরিয়ে যায় ৷ এইভাবে বিয়ার ঢাললে মোটা হবেন না আপনি ৷

advertisement

আরও পড়ুন:এই পদ্ধতিতে স্নান করেন তো আপনি ? না করলে বাড়বে স্ট্রোকের ঝুঁকি!

সেরা ভিডিও

আরও দেখুন
অনুষ্ঠানের ডেকরেটার্সের বাসনে থাকে দলের নাম! তাতেই জানান যায় বাড়ির সদস্যরা কোন রাজনৈতিক দলের সদস্য! অদ্ভুত সিস্টেম
আরও দেখুন

বিয়ারের ফেনা আসলে কার্বন-ডাই-অক্সাইড ৷ কাত করে বিয়ার ঢাললে বিয়ারের মধ্যেই থেকে যায় কার্বন-ডাই-অক্সাইড ৷ ফেনা হয়ে তা বেরিয়ে যাওয়ার সুযোগ পায় না ৷ যখন বিয়ারের পরে স্ন্যাক্স খাওয়া হয় তখনই শুরু হয় বিক্রিয়া ৷ ফলে পেটের মধ্যে CO2 নির্গত হতে থাকে ৷ ধীরে ধীরে ভুঁড়িও বাড়তে থাকে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এই ভাবে বিয়ার ঢালুন, মোটা হবেন না