TRENDING:

Offbeat North Bengal: হাতে দু-তিন দিনের ছুটি, উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন উত্তর দিনাজপুরের অচেনা এই নতুন ডেস্টিনেশনে

Last Updated:

Offbeat North Bengal: পাহাড়-জঙ্গল তো অনেক হল, এবার ছোট ছুটিতে পাড়ি দিন ইতিহাসের খোঁজে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাছেই অবস্থিত এই জমিদার বাড়ি। অসাধারণ স্থাপত্যশৈলী আর নাগর নদীর ধারের শান্ত পরিবেশ নিয়ে পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ হয়ে উঠছে এই ঐতিহাসিক স্থান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: বছরের বিভিন্ন সময় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন ভ্রমণ পিপাসু বাঙালিরা। আবার উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার ক্ষেত্রে প্রথমেই যা মনে আসে তা হল পাহাড়। কিন্তু পাহাড়ের বাইরেও এমনও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলিতে ঘুরতে গেলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। ঠিক সেই রকমই একটি জায়গা রয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে।
উত্তরবঙ্গ ভ্রমণে নতুনত্বের স্বাদ পেতে ঘুরে আসুন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাহিন জমিদার বাড়ি। নাগর নদীর তীরে অবস্থিত এই প্রাচীন প্রাসাদের ইতিহাস ও স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে।
উত্তরবঙ্গ ভ্রমণে নতুনত্বের স্বাদ পেতে ঘুরে আসুন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাহিন জমিদার বাড়ি। নাগর নদীর তীরে অবস্থিত এই প্রাচীন প্রাসাদের ইতিহাস ও স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে।
advertisement

উত্তর দিনাজপুরের যে জায়গাটির কথা বলা হচ্ছে সেটি অধিকাংশ পর্যটকদের কাছেই অচেনা। অথচ এখানেই রয়েছে জমিদার বাড়ি ঘুরে দেখার সুযোগ। যারা জমিদার বাড়ি বা এই ধরনের পুরনো ঐতিহ্য ও শিকড়ের টানে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাদের জন্য পারফেক্ট স্পট হতে পারে রায়গঞ্জের বাহিন জমিদার বাড়ি।

আরও পড়ুন: আমফান-আইলা টলাতে পারেনি আচার্য জগদীশচন্দ্র বসুর স্মৃতিকে! নিজের হাতে লাগান জোড়া বকুল গাছ আজও টিকে হাওড়ার এই জায়গায়

advertisement

রায়গঞ্জের বাহিন জমিদার বাড়ি অবস্থিত রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতে। এই জমিদার বাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকার পর জেলা প্রশাসন সেটিকে সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলেছে। স্বাভাবিকভাবেই এই জায়গাটি এখন বহু পর্যটকদের কাছে নতুন এবং দু-তিন দিনের ছুটিতে ঘুরে আসছেন বা ঘুরে আসার প্ল্যান করছেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাকরি পেয়েছে ৭০০, বাকি...! জট কাটছে না নন্দীগ্রাম রেল প্রকল্পে, দেখুন মাঠের আসল চিত্র
আরও দেখুন

জমিদার ঈশ্বর চন্দ্র রায়চৌধুরীর ৪০০ বছরের পুরনো এই জমিদার বাড়িতে এখন তৈরি হয়েছে পুলিশ ক্যাম্প। তবে ঘুরে দেখার ক্ষেত্রে কোন রকম বাধা নেই। উত্তরবঙ্গের এই জমিদার বাড়ি ঘুরতে গেলে নৌকো বিহারের সুযোগও রয়েছে। নাগর নদীতে নৌকা বিহার করতে পারবেন পর্যটকরা। এছাড়াও থাকা খাওয়ার ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat North Bengal: হাতে দু-তিন দিনের ছুটি, উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন উত্তর দিনাজপুরের অচেনা এই নতুন ডেস্টিনেশনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল