TRENDING:

Nabadwip Dolpurnima: আসছে মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা! ভক্তি ও নামসংকীর্তনে মুখরিত সমগ্র শ্রীচৈতন্য ভূমি নবদ্বীপ

Last Updated:

Nabadwip Dolpurnima:মন্দির চত্বরে রয়েছে সেই ঐতিহ্যবাহী নিমগাছ, যার তলাতেই মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল বলে বিশ্বাস। নিমগাছের তলায় একটি ছোট্ট কুটিরে আজও মায়ের কোলে শিশু নিমাইয়ের প্রতিকৃতি দর্শন করেন ভক্তরা। নিমগাছের সঙ্গে জড়িয়েই তাঁর নামকরণ হয় ‘নিমাই’ এমনটাই প্রচলিত কাহিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার নবদ্বীপে শুরু হয়েছে গৌর পূর্ণিমা উৎসবের প্রস্তুতি। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভক্তদের ঢল নেমেছে শ্রীচৈতন্য জন্মভূমি নবদ্বীপে। নবদ্বীপের একেবারে শেষ সীমান্তে প্রাচীন মায়াপুরের কাছে অবস্থিত শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মন্দির ঘিরে চলছে জোর প্রস্তুতি।
advertisement

মন্দির চত্বরে রয়েছে সেই ঐতিহ্যবাহী নিমগাছ, যার তলাতেই মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল বলে বিশ্বাস। নিমগাছের তলায় একটি ছোট্ট কুটিরে আজও মায়ের কোলে শিশু নিমাইয়ের প্রতিকৃতি দর্শন করেন ভক্তরা। নিমগাছের সঙ্গে জড়িয়েই তাঁর নামকরণ হয় ‘নিমাই’ এমনটাই প্রচলিত কাহিনি।

মন্দির সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নবদ্বীপ পরিক্রমা, যা চলবে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত। প্রতিদিন হাজার হাজার ভক্ত পরিক্রমায় অংশ নিচ্ছেন। এরই পাশাপাশি ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শ্রীমৎ ভাগবত পাঠ এবং লীলাকীর্তন। দোলপূর্ণিমার দিন সন্ধ্যায় মহাপ্রভুর বিশেষ অভিষেক অনুষ্ঠিত হবে। সারাদিনব্যাপী চলবে নাম সংকীর্তন। পরদিন সকালে আয়োজিত হবে নগর সংকীর্তন এবং বিকেলে লীলা কীর্তন। আগামী ৫ তারিখে অনুষ্ঠিত হবে মহোৎসব—৬৪ মহন্তের ভোগ নিবেদন এবং সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

advertisement

আরও পড়ুন : বহু যুগ পর ফের দোলপূর্ণিমায় চন্দ্রগ্রহণ! মহাপ্রভুর আগমনতিথি গৌরপূর্ণিমায় মাহেন্দ্রক্ষণ উপলক্ষে সাজো সাজো রব নবদ্বীপে

সেরা ভিডিও

আরও দেখুন
দরজায় দরজায় ঘোরা পুরুলিয়ার চিত্রকরদের জীবনে ম্যাজিক! নতুন আইডিয়ার জাদুতে লক্ষ্মীলাভ
আরও দেখুন

মন্দিরের কর্তৃপক্ষ অদ্বৈত দাস বাবাজি জানান, ‘‘প্রতি বছরের মতো এ বছরও ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ও পরিষেবার ব্যবস্থা জোরদার করা হয়েছে। গৌর পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপে এখন উৎসবের আমেজ। ভক্তি ও নামসংকীর্তনের ধ্বনিতে মুখরিত সমগ্র শ্রীচৈতন্য ভূমি নবদ্বীপ।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nabadwip Dolpurnima: আসছে মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা! ভক্তি ও নামসংকীর্তনে মুখরিত সমগ্র শ্রীচৈতন্য ভূমি নবদ্বীপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল