TRENDING:

Hair Fall: হেয়ার ফল কমানোর বিশেষ টোটকা! এই পাতার গুণেই মিলবে ঘন, কালো চুল

Last Updated:

হেয়ার ফল কমানোর বিশেষ টোটকা! এই পাতার গুণেই মিলবে ঘন, কালো চুল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খারাপ জীবনধারা ও খাদ্যাভ্যাসের কারণে চুল ঝরে যায়। সব বয়সের মানুষরাই এই সমস্যায় ভোগেন। চুল মানুষের সৌন্দর্য বাড়ায়। চুল পড়া একজন মানুষের সৌন্দর্যকে প্রভাবিত করে। এর কারণে অনেক সময় স্কুল কলেজ, বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনদের সামনে সমস্যায় পড়তে হয়।
advertisement

চুল ঝরে পড়ার সমস্যা রোধ করতে অত্যন্ত সাহায্য করে কারি পাতা। কারি পাতা খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়।  এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু জানেন কি চুল পড়া রোধেও কারি পাতা ব্যবহার করা হয়। কারি পাতা সঠিকভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ করা যায়।

আরও পড়ুন: বর্ষায় থাকবে ত্বক চকচকে! বাড়ির এই উপাদানেই মিলবে আকর্ষণীয় জেল্লা

advertisement

হেল্থ লাইনের মতে চুল ভাল রাখতে কারি পাতার কোনও তুলনা হয় না। চুল ঘন ও মজবুত করতে কারি পাতার মাস্ক তৈরি করে চুলে লাগাতে পারেন। এর জন্য লাগবে কারি পাতা, মেথি ও আমলা। এই তিনটিই মিক্সারে ভাল করে পিষে নিতে হবে। এরপর এই পেস্টটি প্রায় আধ ঘণ্টা চুলে লাগিয়ে রেখে দিতে হবে। এর পর চুল ধুয়ে ফেলুন। এতে চুল ঘন হওয়ার পাশাপাশি চুল পড়া কমবে।

advertisement

নারকেল তেলের সঙ্গে কারি পাতা লাগালেও চুল পড়া কমে। এই তেল তৈরি করতে একটি প্যানে নারকেল তেল নিতে হবে। এবার এটি গরম করে এতে কিছু কারি পাতা দিতে হবে। এর পর গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। এবার এটি ঠাণ্ডা করে ছেঁকে নিতে হবে।

এরপর একটি বোতলে ভরে নিয়ে এই তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করতে হবে। এবং সারারাত  চুলে রেখে দিতে হবে। সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু দিয়ে মাথা ভালো করে ধুয়ে ফেলতে হবে। ভাল ফলাফলের জন্য সপ্তাহে অন্তত ২ বার এই তেল লাগান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hair Fall: হেয়ার ফল কমানোর বিশেষ টোটকা! এই পাতার গুণেই মিলবে ঘন, কালো চুল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল