TRENDING:

Brain: ডান না কি বাম, মস্তিষ্কের কোন দিক দিয়ে আপনি বেশি ভাবেন? তাতে কী হয় জানেন!

Last Updated:

Brain: বিজ্ঞানসম্মত ভাবেই মানুষের মস্তিষ্কে ডান এবং বাম, দু'টি ভাগ রয়েছে। যাদের দক্ষতা এবং সক্ষমতা বিপরীতধর্মী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আদর্শগত ভাবে একজন মানুষ বামন্থী বা ডানপন্থী হন। তবে মস্তিষ্কেরও ডান এবং বাম ভাগ আছে। এবং মানুষের চিন্তা-ভাবনা, চাহিদা, ইচ্ছা-অনিচ্ছা তার দ্বারা প্রভাবিত হয়। আবহমান কাল ধরে এমনই বিশ্বাস চলে আসছে।
বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট বলছে, দিনের পর দিন বেড়েই চলেছে স্নানের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা। এজন্য কিছু নিয়ম মেনে স্নান করা উচিত। সঠিক নিয়ম মেনে স্নান না করলে কিন্তু হতে পারে মৃত্যুও।
বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট বলছে, দিনের পর দিন বেড়েই চলেছে স্নানের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা। এজন্য কিছু নিয়ম মেনে স্নান করা উচিত। সঠিক নিয়ম মেনে স্নান না করলে কিন্তু হতে পারে মৃত্যুও।
advertisement

বিজ্ঞানসম্মত ভাবেই মানুষের মস্তিষ্কে ডান এবং বাম, দু'টি ভাগ রয়েছে। যাদের দক্ষতা এবং সক্ষমতা বিপরীতধর্মী। ডান অংশটি সৃজনশীলতা এবং আবেগে ভরপুর। এবং বাম অংশটি সেই সৃজনশীলতা, আবেগ ও যুক্তি-বুদ্ধির রাশ ধরে থাকে।

কোনও মানুষের উপর ডান না বাম মস্তিষ্কের প্রভাব বেশি, তা তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য থেকেই অনেকটা আন্দাজ করা যায়। সেই অনুযায়ী ব্যক্তির চিন্তা-ভাবনা, অঙ্গভঙ্গি, আচরণ নিয়ন্ত্রিত হয়।

advertisement

আরও পড়ুন: রোজ গোছা গোছা চুল পড়ছে? অবিলম্বে ডায়েট থেকে বাদ দিন এই ৫টি খাবার

ডান মস্তিষ্ক-বাম মস্তিষ্ক তত্ত্ব কি কেবলই মিথ?

মস্তিষ্কে বাম ও ডান, দু'টি অংশ রয়েছে, এই তত্ত্বের জন্যই নোবেল পুরস্কার পান বিজ্ঞানী রজার ডব্লিউ স্পেরি। তার পর থেকেই সামনে আসে ডান মস্তিষ্ক ও বাম মস্তিষ্কের তত্ত্ব। বলা হয়ে থাকে, মস্তিষ্কের দু'টি ভাগের চিন্তা-ভাবনার ধরন ভিন্ন। মস্তিষ্কের যে দিকটা বেশি প্রভাবশালী, মানুষের চিন্তা-ভাবনা, পছন্দ-অপছন্দে তার ছাপ পড়ে। সেখান থেকেই, যুক্তিবাদী, বাস্তববাদী মানুষদের বাম মস্তিষ্ক এবং সৃজনশীল, চিন্তাশীল মানুষদের ডান মস্তিষ্কের অধিকারী হিসেবে ধরা হয়।

advertisement

যদিও বিজ্ঞানসম্মত ভাবে এমন কোনও বিভাজন রেখা টানা হয়নি। বরং বলা হয়েছে, মস্তিষ্কের দু'টি ভাগ একে অপরের সঙ্গে সংযুক্ত এবং পরস্পরের উপর নির্ভরশীল। শুধু তাই নয়, মস্তিষ্কের ডান অংশ বাম দিকের পেশিগুলিকে নিয়ন্ত্রণ করে। আর ডান অংশ বাম দিকেরগুলিকে। তাই মস্তিষ্কের একটা অংশ ক্ষতিগ্রস্ত হলে, অন্য অংশকেও ভুগতে হয়।

আরও পড়ুন: শীতকালে গড়ে প্রায় দেড় কেজি পর্যন্ত ওজন বাড়ে! শুরুতেই সাবধান না হলে বিপদ

advertisement

তাই বেশিরভাগ গবেষকই মনে করেন, এমন তত্ত্বের কোনও বাস্তব ভিত্তি নেই। পুরোটাই মিথ। মস্তিষ্কের দু'টি ভাগ সমান সক্রিয় হলেই মানুষ পূর্ণ সক্ষমতা অর্জন করতে পারে। তাহলে এমন ধারণা এল কোথা থেকে? মানবজাতির ‘এটা বা ওটা’ এই সরল বাইনারি পদ্ধতির প্রতি সহজাত ঝোঁক রয়েছে। সেটা দিয়েই তারা বিশ্বকে দেখে থাকে। এছাড়া ‘ডানহাতি’ বা ‘বাঁহাতি’ হওয়ার প্রচলিত ধারণা থেকেও এই তত্ত্বের উদ্ভব হতে পারে। তবে তার পরেও কারা মস্তিষ্কের ডান দিক দিয়ে বেশি ভাবেন আর কারা বাম দিক দিয়ে, তার একটা প্রচলিত সংজ্ঞা নির্ধারণ করা হয় ব্যক্তিত্বের ভিত্তিতে।

advertisement

ডান মস্তিষ্কের অধিকারী মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য

বাম মস্তিষ্ক, ডান মস্তিষ্কের থিয়োরি অনুযায়ী, ডান মস্তিষ্কের মানুষেরা চিন্তাশীল এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। এছাড়াও যে সব বিশিষ্ট আছে-

১। সৃজনশীল এবং বলিয়ে-কইয়ে।

২। এঁরা দুর্দান্ত পড়ুয়া হন।

৩। কল্পনাবিলাসী এবং শৈল্পিক চেতনার অধিকারী।

৪। মারাত্মক স্মৃতিশক্তির অধিকারী।

বাম মস্তিষ্কের অধিকারী মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য-

থিয়োরি অনুযায়ী এঁরা বিশ্লেষণাত্মক যুক্তিবাদী এবং বাস্তবধর্মী হন। নিজেদের কাজ নিয়ে এঁরা অত্যন্ত সচেতন। এছাড়া-

১। একাধিক ভাষায় ব্যুৎপত্তি থাকে। মাতৃভাষায় দখল অসাধারণ।

২। অঙ্কে ভালো।

৩। যুক্তিসম্মত চিন্তা-ভাবনার অধিকারী।

সেরা ভিডিও

আরও দেখুন
একই কারখানায় 'ফুটছে' জোড়াফুল থেকে পদ্মফুল, ভোট আসতেই শান্তিপুরে ব্যস্ততা তুঙ্গে!
আরও দেখুন

৪। ক্রিটিকাল থিঙ্কিংয়ে পারদর্শী।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Brain: ডান না কি বাম, মস্তিষ্কের কোন দিক দিয়ে আপনি বেশি ভাবেন? তাতে কী হয় জানেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল