TRENDING:

জন্মাষ্টমীর প্রসাদে সাজিয়ে দিন গোপালকলা এবং মাখন মিছরি ভোগ, জেনে নিন কী করে তৈরি করবেন

Last Updated:

Janmashtami : জন্মাষ্টমী বা গোকুল অষ্টমীতে আরও দুই চিরাচরিত প্রসাদ হল গোপালকলা ও মিছরি মাখন ভোগ৷ কীভাবে এই দুই প্রসাদ তৈরি করবেন, শিখে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জন্মাষ্টমীতে নিজের সাধ ও সাধ্য অনুযায়ী অনেকেই নানা রকমের ভোগ প্রসাদ সাজিয়ে দেন বালগোপাল বা লাডুডগোপালের বিগ্রহের সামনে ৷ মূলত দুধ, ঘি, মাখন, মিছরি, ননী, নানা রকমের ফল থাকে জন্মাষ্টমীর প্রসাদে ৷ ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বাংলার ঘরে ঘরে তালের বড়ার সুবাস বড়ই পরিচিত ৷ পাশাপাশি জন্মাষ্টমী বা গোকুল অষ্টমীতে আরও দুই চিরাচরিত প্রসাদ হল গোপালকলা ও মিছরি মাখন ভোগ৷ কীভাবে এই দুই প্রসাদ তৈরি করবেন, শিখে নিন৷
জন্মাষ্টমীতে নিজের সাধ ও সাধ্য অনুযায়ী অনেকেই নানা রকমের ভোগ প্রসাদ সাজিয়ে দেন বালগোপাল বা লাডুডগোপালের বিগ্রহের সামনে
জন্মাষ্টমীতে নিজের সাধ ও সাধ্য অনুযায়ী অনেকেই নানা রকমের ভোগ প্রসাদ সাজিয়ে দেন বালগোপাল বা লাডুডগোপালের বিগ্রহের সামনে
advertisement

গোপালকলা ভোগ

কয়েক মুঠো চিঁড়ে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ ৷ এ বার জল ছেঁকে নিয়ে চিঁড়েকে ঝরঝরে করে নিন৷ মাঝারি আঁচে কড়াই চাপিয়ে ঘি দিন৷ ঘি কিছুটা গরম হলে দিন গোটা সাদা জিরে ৷ কাঁচালঙ্কার কুচি যোগ করে কিছু ক্ষণ ভাজুন ৷ ইচ্ছে হলে যোগ করতে পারেন গোটা সর্ষেও৷ কিছুটা ভাজা হয়ে এলে দিন টক দই৷ সঙ্গে দিন শশা কুচি ৷ চাইলে দিতে পারেন মনের মতো ফ্লেভার৷ স্বাদ অনুযায়ী নুন মেশান৷ নামানোর আগে উপরে ছড়িয়ে দিন সিজনিং ৷ ফিনিশিং টাচ হিসেবে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি ৷

advertisement

আরও পড়ুন :  আগামিকাল জন্মাষ্টমী, উপবাস করলে কী কী খাবেন ও কোন কোন খাবার খাবেন না, জানুন

আরও পড়ুন :  আপনার রাশি অনুযায়ী কোন প্রসাদ দেবেন জন্মাষ্টমীর পুজোয়? ভাগ্য সুপ্রসন্ন করতে জানুন এখনই

advertisement

মাখন মিছরি ভোগ

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

সাদা মাখনের সঙ্গে মিছরির মিহি গুঁড়ো খুব ভাল করে মিশিয়ে নিন৷ মিশ্রণ যেন মসৃণ হয় ৷ কোনও ডেলা বেঁধে থআকলে হবে না৷ তার পর তাতে মিশিয়ে নিন শুকনো ফলের টুকরো বা ড্রাই ফ্রুটস ৷ আপনার জন্মাষ্টমী উৎসবের জন্য মাখনভোগ তৈরি৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জন্মাষ্টমীর প্রসাদে সাজিয়ে দিন গোপালকলা এবং মাখন মিছরি ভোগ, জেনে নিন কী করে তৈরি করবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল