TRENDING:

Viral Video in Saree: শাড়ি পরেই পা উপরে মাথা নিচে! এমনই মহিলার কাণ্ড, সুপার ভাইরাল ভিডিও

Last Updated:

এমনভাবে তাঁকে দেখে সকলেই অবাক, তাই তো ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে প্রতিভার অভাব নেই৷ আর সেই সব কখনও টিভির রিয়ালিটি শোয়ের মাধ্যমে উঠে আসে তো কখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ ইদানিং সোশ্যাল মিডিয়ায় নানা রকম ট্যালেন্ট উঠে আসে সহজে৷ আর তা ভাইরালও হয় মুহূর্তে৷ এমনই এক মহিলার ভিডিও ভাইরাল হয়েছে যিনি শাড়ি পরেই খাচ্ছেন ঘুরপাক! মানে শাড়ি পরেই মাথা নিচে, পা উপরে করে দিচ্ছেন ডিগবাজি৷ একবার নয়, বারবার! আর তা দেখেই চোখ কপালে সকলের! ব্যাস এমন ভিডিও তো তুমুল গতিতে ভাইরাল৷
শাড়িতে জিমনাস্টিক্স
শাড়িতে জিমনাস্টিক্স
advertisement

আরও পড়ুন Viral Video: ক্যামেরার সামনে পোশাক পাল্টাতে গিয়ে যা হল মহিলার...ভিডিও তুমুল ভাইরাল

আধুনিক যুগের অনেক মহিলার কাছে শাড়ি পরাটাই খুব কষ্টে কাজ৷ অনেকে শাড়ি ঠিক মতো পরতে পারেন না, বা পরতে পছন্দ করেন না৷ আবার কেউ শাড়িতে খুব বেশি সচ্ছ্বন্দ বোধ করেন না৷ কর্মক্ষেত্রের জন্য তো বটেই, অনেক মহিলাই শাড়ি না পরে, অন্য পোশাকে বেশ সাবলীল থাকেন৷ আর এমন সময় মিশা শর্মা বিন্দাস শাড়ি পরেই করছেন জিমনাস্টিক! লাল শাড়িতে তিনি একের পর এক ডিগবাজি দিয়ে যাচ্ছেন৷ একেবারে অনায়াসে৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই শেয়ার করেছেন এই ভিডিও৷ প্রচুর ভিউ পাওয়ার পর সকলকে ধন্যবাদও জানিয়েছেন মিশা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

তিনি যেভাবে উল্টে যাচ্ছেন তাকে ব্যাকফ্লিপ বলে৷ এবং এর জন্য পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে যায় শরীর৷ এর প্রকার হাওয়ায় ভেসেই থাকতে হয়৷ এর জন্য দুরন্ত ফিট শরীর প্রয়োজন৷ মিশা এ ব্যাপারে খুবই পারদর্শী৷ তিনি অত্যন্ত সঠিকভাবেই একের পর এক ব্যাকফ্লিপ করে চলেছেন৷ বোঝাই যাচ্ছে এই কর্মকাণ্ডে তিনি মাস্টার! তাঁর ইনস্টাগ্রামে এমন আরও অনেক ভিডিও রয়েছে৷ তবে মিশা বেশি চর্চিত হচ্ছেন শাড়ি পরে এই স্ট্যান্ট করার জন্য৷ সত্যিই এই ভিডিওটি অনবদ্য এবং একই সঙ্গে মিশা শর্মারও প্রশংসা না করে পারা যায় না৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video in Saree: শাড়ি পরেই পা উপরে মাথা নিচে! এমনই মহিলার কাণ্ড, সুপার ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল