TRENDING:

লোকে বলে 'রাক্ষুসে মাছ'! অনেকে খান না! জানেন কি বোয়াল খেলে কী হয় শরীরে?

Last Updated:

Boal or Helicopter Catfish: বোয়াল মাছ খেলে কী হয়? এই নিয়ে অনেক প্রচলিত ধারণা রয়েছে বাঙালির মনে। আজ জেনে নিন বোয়াল মাছ আদতে শরীরের জন্য় ভাল নাকি খারাপ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বোয়াল মাছ। অনেকে বলবেন, এই মাছ সর্ষে বাটা দিয়ে খেতে দারুন লাগে। কেউ আবার বলবেন, বোয়াল মাছ খাওয়া একেবারেই ভাল নয় শরীরের জন্য। বোয়াল মাছ নিয়ে বাঙালি দুভাগে ভাগ হয়ে যায়। আসলে বোয়াল মাছ নিয়ে কিছু মিথ রয়েছে।
advertisement

মাছ-ভাত ছাড়া বাঙালির চলে না। তবে বোয়াল মাছের নাম শুনলে অনেক বাঙালি একটু পিছিয়ে যান। আসলে প্রচলিত আছে, বোয়াল মাছ মৃত প্রাণী খায়। সত্যিটা কী, অনেকেই জানেন না।

ক্যাটফিশ গোত্রের মাছ হল বোয়াল। মাংসাশী মাছ। বোয়াল জলের নিচের দিকের খাবার খায়। এই মাছ মৃত প্রাণীর দেহাবশেষ খায়। এর ইংরেজি নাম হেলিকপ্টার ক্যাটফিশ (Helicopter Catfish)।

advertisement

আরও পড়ুন- বাজারে দেখলেও পাশ কাটিয়েছেন এতদিন, আজই বাড়িতে আনুন এই শাক, হাজার রোগের মহাশত্রু

বোয়াল মাছ কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকারক? বিশেষজ্ঞরা বলছেন, বোয়াল মাছ বেশি পরিমাণে খেলে গ্যাসট্রিক, অম্বলের সমস্যা বাড়তে পারে। তবে মাঝে মধ্যে এই মাছ খেলে শরীরের জন্য ভাল।

ভিটামিন বি টুয়েলভ থাকে এই মাছে। মানসিক স্বাস্থ্যের উন্নতিতে বোয়াল উপকারী। রক্তাল্পতার সমস্য়া মিটতে পারে। এছাড়া এই মাছে ওমেগা-৩ রয়েছে প্রচুর পরিমাণে। ফলে এটি চোখের জন্য ভাল। পেশি গঠনের জন্যও এই মাছ খাওয়া ভাল।

advertisement

আরও পড়ুন- বেসিন হবে নতুনের মতো ঝকঝকে! কাজের লাগান রান্নাঘরের ৪ উপাদান, নেই খরচও

সেরা ভিডিও

আরও দেখুন
ননদ বৌদির লড়াই দেখবে বাগদা! সম্পর্ক ঘরে রেখে ভোট ময়দানে মধুপর্ণা-সোমা! কী বলছেন প্রতিপক্ষরা?
আরও দেখুন

বোয়াল মাছে প্রোটিনের পরিমাণ ভাল। ফলে এটি মাঝেমধ্যে খেলে শরীরে প্রোটিনের চাহিদা মিটতে পারে। তবে বোয়াল মাছ শরীরের ভাল করবে নাকি খারাপ তা নির্ভর করছে মাছ কীভাবে রান্না হচ্ছে তার উপর। বেশি তেল, ঝাল, মশলা দিয়ে খেলে এই মাছ শরীরের জন্য ভাল নয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
লোকে বলে 'রাক্ষুসে মাছ'! অনেকে খান না! জানেন কি বোয়াল খেলে কী হয় শরীরে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল