TRENDING:

Healthy Lifestyle|| গরমে ভুলেও খাবেন না 'এই' খাবার! অসুস্থতা পৌঁছবে মারাত্মক পর্যায়ে, সাবধান...

Last Updated:

Summer Health Tips: গরমের কারণে অতিরিক্ত তাপমাত্রায় তৈরি খাবার দু’তিন ঘণ্টার মধ্যে দূষিত হয়ে যেতে পারে। সেই খাদ্য গ্রহণ করলে যে শুধু স্বাস্থ্যের ক্ষতি হবে তাই নয়, সমস্যা গুরুতরও হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ প্রচণ্ড গরম আর আর্দ্রতায় ভুগছে গোটা দেশ। এই পরিস্থিতিতে জীবনযাত্রায় কিছু সতর্কতা বজায় না রাখলেই নয়। বিশেষত খাবার-দাবারের ক্ষেত্রে নজর রাখা খুব জরুরি। অনেকেই বাসি খাবার খেতে অভ্যস্ত। বিশেষত গরমে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করা খুব কষ্টকর। তাই অনেকেই রাতে খাবার তৈরি করে রাখতে পছন্দ করেন। সেই খাবার সকালে খান। আবার অনেক সময় সকালে তৈরি করা খাবার দিয়ে রাতটুকু চালিয়ে দেওয়ার প্রবণতাও দেখা যায়।
গরম থেকে সাবধান... প্রতীকী ছবি।
গরম থেকে সাবধান... প্রতীকী ছবি।
advertisement

কিন্তু গরমের কারণে অতিরিক্ত তাপমাত্রায় তৈরি খাবার দু’তিন ঘণ্টার মধ্যে দূষিত হয়ে যেতে পারে। সেই খাবার খেলে যে শুধু স্বাস্থ্যের ক্ষতি হবে তাই নয়, সমস্যা গুরুতরও হতে পারে। এই সময় অনেক মানুষকে বমি, ডায়রিয়া এবং অন্য নানা মরশুমি রোগে আক্রান্ত হতে দেখা যায়। বাসি খাবার থেকে এ ধরনের অসুখ হতে পারে। সমস্যা এমনই গুরুতর হতে পারে যে, অনেককে হাসপাতালে ভর্তি করানোর মতোও পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মকালে বাসি খাবার খাওয়ার প্রবণতা গুরুতর সমস্যা ডেকে আনতে পারে।

advertisement

আরও পড়ুনঃ হঠাৎ আবহাওয়া‌র ব্যাপক বদল! কিছুক্ষণেই জেলায় জেলায় কাঁপিয়ে বৃষ্টি, জানুন সর্বশেষ পূর্বাভাস

ভুলেও নয় বাসি খাবারঃ

গরমের মধ্যে অনেক মানুষই বমি ও ডায়রিয়ায় ভোগেন। এই সময় বমি ও ডায়রিয়ার প্রধান কারণ হতে পারে বাসি খাবার। শুধু ঘরে তৈরি খাবারই নয়। বৈশাখ-জ্যৈষ্ঠ মাস বিয়ের মরশুম। অনেক সময়ই অনুষ্ঠান বাড়িতে তৈরি খাবারেও বিষক্রিয়া হতে পারে। রান্না অনেক আগে করা হয় বলে ওই সব অনুষ্ঠান বাড়ির খাবার দাবার অস্বাস্থ্যকর হতে পারে।

advertisement

আরও পড়ুনঃ মোকার তাণ্ডবে উত্তাল সমুদ্র! স্নান করতে নেমেছিলেন, তারপর যা ঘটল…! দিঘায় আতঙ্ক

চিকিৎসকরা বলেন, গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক সময়ই ৪০ ডিগ্রির বেশি থাকে বলে দু’তিন ঘণ্টার মধ্যে খাবার নষ্ট হয়ে যেতে পারে। তা থেকে জীবাণু সংক্রমণ ঘটতে পারে। তাই বিশেষ করে গরমকালে টাটকা খাবার খাওয়াই ভাল।

advertisement

বাসি খাবার থেকে জলের অভাব হতে পারে শরীরেঃ

সেরা ভিডিও

আরও দেখুন
অ্যালোপ্যাথি নির্ভরতা ছেড়ে জনপ্রিয় হচ্ছে বিকল্প চিকিৎসা পদ্ধতি! কুলতলিতে আয়ুষ মেলার আয়োজন
আরও দেখুন

চিকিৎসকদের মতে গ্রীষ্মকালে বাসি খাবার খেলে শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে। রোগীর পরিস্থিতি হাতের বাইরেও চলে যেতে পারে। এমনকী মৃত্যুর আশঙ্কাও থাকে। এই সময় বমি ও ডায়রিয়ার মতো সামান্য সমস্যা হলেও যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Lifestyle|| গরমে ভুলেও খাবেন না 'এই' খাবার! অসুস্থতা পৌঁছবে মারাত্মক পর্যায়ে, সাবধান...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল