TRENDING:

বাঙালিয়ানায় পুজোর শেষপাত জমুক ঘরোয়া ক্ষীরকদমে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুজোর সময় সকলেই চায় ভালমন্দ খেতে৷ আর এই সময় ডায়েট থেকে বেরিয়ে শেষপাতে মিষ্টিমুখ করার আনন্দই আলাদা৷ আর সেই মিষ্টিতে বাঙালিয়ানার ছোঁয়া থাকতেই হবে৷ শিখে নিন ক্ষীরকদমের রেসিপি৷
advertisement

কী কী লাগবে

রসগোল্লা-৮টা

খোয়া ক্ষীর-১০০ গ্রাম (৫০ গ্রাম কোরানো)

গুঁড়ো চিনি-২ টেবল চামচ

দুধ-২ টেবল চামচ

গোলাপ জল-২ ফোঁটা

কীভাবে বানাবেন

রসগোল্লা বাড়িতে তৈরি করে নিতে পারেন বা কিনে নিতে পারেন৷ রসগোল্লা চিনির রসে আরও ৫ মিনিট ফোটান৷ খেয়াল রাখবেন রস যেন খুব ঘন হয়৷ এবার ওই ঘন রসেই রসগোল্লা আরও ৩০ মিনিট রেখে দিন৷ যাতে ঘন রস ভাল ভাবে টেনে নিতে পারে৷

advertisement

গুঁড়ো চিনির সঙ্গে কোরানো খোয়া মিশিয়ে নিন৷ এর মধ্যে দুধ ও গোলাপ জল দিন৷ হাত দিয়ে নরম করে মেখে নিন৷ মাখা থেকে ৮টা ছোট ছোট বল তৈরি করে নিন৷ প্রতিটা বল হাতের চাপে চ্যাপ্টা করে নিয়ে রসগোল্লা ঢুকিয়ে গোল বল তৈরি করে নিন৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

বাকি খোয়া একটা প্লেটে কুরিয়ে ছড়িয়ে দিন৷ প্রতিটা গোল লাড্ডু এই খোয়ার গুঁড়োয় গড়িয়ে নিন৷ যদি দেখেন গা থেকে গুঁড়ো ঝরে পড়ে যাচ্ছে, তাহলে এখটু করে রস ব্রাশ করে নিন লাড্ডুগুলোর গায়ে তারপর খোয়া মাখিয়ে নিন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাঙালিয়ানায় পুজোর শেষপাত জমুক ঘরোয়া ক্ষীরকদমে