TRENDING:

Health News: নতুন আতঙ্ক ‘কোভিডেঙ্গি’, চিকিৎসকরা বলছেন, দুই রোগের মারণ থাবা রাজ্যজুড়ে

Last Updated:

Health News: চিকিৎসকরা বলছেন, কোভিডের পর ডেঙ্গি হলে সাবধান৷ আর সেই কারণেই আতঙ্কের নাম কোভিডেঙ্গি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নতুন আতঙ্ক ‘কোভিডেঙ্গি!’ কলকাতায় ডেঙ্গির বাড়বাড়ন্তের মধ্যে নতুন করে উঠে এসেছে এক রোগের কথা৷ চিকিৎসকরা নাম দিয়েছেন, ‘কোভিডেঙ্গি৷’ অর্থাৎ কোভিড ও ডেঙ্গির মিলিত এক রোগ, যাতে বিপুল বিপদের মুখে পড়তে হচ্ছে আক্রান্তকে৷ আর সেই বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন চিকিৎসকরাও৷
চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি
চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি
advertisement

চিকিৎসকরা বলছেন, কোভিডের পর ডেঙ্গি হলে সাবধান৷ আর সেই কারণেই আতঙ্কের নাম কোভিডেঙ্গি৷ অর্থাৎ, করোনার সময় যাঁদের ভেন্টিলেশনে বা আইসিইউতে থাকতে হয়েছে, ডেঙ্গির মরশুমে তাঁদের অনেকটা বেশি ঝুঁকি৷ ডেঙ্গি আক্রান্ত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের সিংহভাগই করোনা আক্রান্ত হয়েছিলেন৷ সেই কারণেই চিকিৎসকরা বলছেন, ‘করোনা হয়ে থাকলে, এই সময় অনেক বেসি সতর্ক থাকতে হবে৷ অনেক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে তীব্র শ্বাসকষ্টের শিকার হয়ে৷’

advertisement

চিকিৎসকরা বলছেন, ‘অতীতে যাদের দু’বার করোনা হয়েছে, তাঁদের ডেঙ্গি হলে সব থেকে বেশি ঝুঁকি৷ জ্বর, গা-হাত-পা ব্যথা হলে কোনওভাবেই অ্যান্টিহায়োটিক বা পেনকিলার খেতে হবে না, প্যারাসিটামল খাওয়া যেতে পারে৷ তবে দু’দিন জ্বর থাকলে ডেঙ্গি ও ম্যালেরিয়ার পরীক্ষা হওয়া জরুরি৷ পাঁচদিনের ওপরে জ্বর থাকলে হাসপাতালে ভর্তি হওয়া জরুরি৷

advertisement

চিকিৎসকরা বলছেন, ‘করোনার সময়ের মতো রক্তে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে কিনা সেটা দেখা উচিত৷ শিশুদের এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা উচিত৷ সাধারণ সর্দি কাশি হলে বা সামান্যতম শ্বাসকষ্ট হলেই দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত৷ মোট ডেঙ্গি আক্রান্তদের আশি শতাংশের বেশি আগে করোনা আক্রান্ত ছিলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

বেলেঘাটা আইডি হাসপাতালের প্রাক্তন উপাধক্ষ্য বা সুপার ও চিকিৎসক আশিস মান্না ও চিকিৎসক কৌশিক চৌধুরী, তিনি ও কয়েকজন চিকিৎসক মিলে ডেঙ্গির বাড়বাড়ন্তের সময় সমীক্ষা করে দেখেন, যে সমস্ত ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৮০ শতাংশের বেশি কোভিডে গুরুতর অসুস্থ ছিলেন৷ একই সঙ্গে আইডি হাসপাতালের চিকিৎসাধীন যে সমস্ত রোগীরা ডেঙ্গি আক্রান্ত তাঁদেরও মেডিক্যাল হিস্ট্রি তিনি খতিয়ে দেখেন৷ তার পরেই দেখা যায়, তাঁদের একটি বড় অংশ, প্রায় ৯০ শতাংশই আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health News: নতুন আতঙ্ক ‘কোভিডেঙ্গি’, চিকিৎসকরা বলছেন, দুই রোগের মারণ থাবা রাজ্যজুড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল