TRENDING:

Father's Day | লকডাউনে কি বদলে গেল বাবা-র সংজ্ঞা?

Last Updated:

এই নিও নর্মাল শুধু যে বাবা-সন্তানের সম্পর্ক মজবুত করেছে তা নয়৷ সংসারে মা-বাবার মূল্য যে এক, সেটাও অনেকক্ষেত্রে বুঝতে সাহায্য করেছে সন্তানদের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লকডাউনের নিয়ম শিথিল হতে খুলেছে অফিস৷ বাবা-মা দু’জনেই আবার ঘরের বাইরে৷ ছোট্ট পরী দুঃখ করে পরিচারিকাকে বলছে আমার ভাগ্যে সপ্তাহে মাত্র ১দিনই বাবা-মায়ের দেখা মিলবে! সত্যি, লকডাউন হয়ত চায়নি কেউ৷ করোনা থেকে বাঁচতে লকডাউন ছাড়া কোনও উপায় ছিল না ঠিকই৷ কিন্তু এতে অর্থিকভাবে ক্ষতি হয়েছে বিপুল৷ তবে লকডাউনের কিছু ভাল দিকও উঠে এসেছে৷ যার মধ্যে অবশ্যই পরিবারের সঙ্গে সময় কাটানো৷ সবাই মিলে বাড়ির কাজ ভাগ করে নেওয়া৷ যাতে মায়েদের সঙ্গে সমানভাবে সামিল হয়েছেন বাবারাও৷ তাই তো এই ফাদার্স ডে-র আগে সন্তাদের কাছে অনেকটাই বদলে গিয়েছে বাবা-র সংজ্ঞা৷
advertisement

মধ্যবিত্ত বাড়িতে বাবা মানেই একমাত্র রোজগেরে৷ তিনি সব সময় বাড়ির বাইরে৷ কর্মব্যস্ত৷ তাই তার কাছে সময় কোথায় বাড়ির ছোট সদস্যকে সময় দেওয়ার৷ অফিস থেকে ফিরেও কাজের শেষ নেই৷ তাই সন্তানের সঙ্গে কাটনো সময়ও একেবারে ঘড়ি ধরে৷ তবে লকডাউনে ভেঙেছে সব নিয়ম৷ বাড়িতে অফুরন্ত সময়ে বাবাকে প্রাণ ভরে কাছে পেয়েছে সন্তান৷ এটা কীভাবে ছাপ ফেলতে পারে বাচ্চাদের ওপর? মনোবিদ শাওনী বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, বাঙালি মধ্যবিত্তের যে সাংসারিক খাঁচাটা রয়েছে তাতে মা চাকরি করলেও বাবার থেকে তিনি বেশি বাচ্চাদের প্রতি দায়িত্বশীল৷ খুব কম ক্ষেত্রে দেখা যায় যে বাবারা সন্তানের যত্ন নিচ্ছেন৷ আসলে আমাদের সমাজ মায়ের সংজ্ঞা ঠিক করে দিলেও বাবার কেমন হওয়া উচিৎ, তার ব্যাখ্যা দেয় না৷ তাই সেভাবে বাবার কথা ভাবলেই মনে হবে একজন ব্যস্ত মানুষ যিনি অধিকাংশ সময়ে সন্তানের প্রতি কঠোর৷ কিছু ক্ষেত্রে সেটা আলাদা হতেই পারে৷ শাওনী আরও বলছেন, বাবা সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেন৷ তাই সন্তানকে তিনি যত তাঁর সঙ্গে নিযুক্ত করবেন যে কোনও কাজে, সন্তানের আত্মবিশ্বাস, মানসিকভাবে দৃঢ় হওয়ার প্রবণতা তত বাড়ে৷ আর সেটা না পেলে অনেকক্ষেত্রেই অজান্তে সন্তানের মনে ক্ষোভ জন্মায়৷ রাগ বা হীনমন্যতা আসে৷

advertisement

এই নিও নর্মাল শুধু যে বাবা-সন্তানের সম্পর্ক মজবুত করেছে তা নয়৷ সংসারে মা-বাবার মূল্য যে এক, সেটাও অনেকক্ষেত্রে বুঝতে সাহায্য করেছে সন্তানদের৷ কারণ যে কাজগুলো তারা মায়েদের করতে দেখে অভ্যস্ত, সেগুলি এই লকডাউনে বাবা করেছেন, এবং হাসিমুখে৷ তাই সন্তান বুঝেছে যে সব কাজের সমান গুরুত্ব রয়েছে৷ স্মল স্কেলে হলেও বাড়িতে কোথাও একটা লিঙ্গ সমতার ধারণা তৈরি হয়েছে ছোটদের মধ্যে৷ যেই সব সন্তানদের বয়স একটু বড়, তারাও এটা উপলব্ধি করেছেন যে মা ও বাবার কাজে খুব বেশি পার্থক্য নেই৷

advertisement

শাওনীর ব্যাখ্যা, ছোটদের কাছে এই সময়টা মা-বাবাকে একই রকম কাজ করতে দেখে লিঙ্গ বৈষম্যের ধারণাটা ভাঙবে৷ যারা একটু বড় অর্থাৎ ৮ বছর থেকে বয়ঃসন্ধিতে , তাদের মধ্যে বাবার সঙ্গে কাটানো সময় আত্মবিশ্বাসের জন্ম দেবে৷ এবং যারা তার থেকেও বড়, তাদের এই সময়টা বাবার সঙ্গে গাঢ় বন্ধুত্ব তৈরি হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ যদিও তাদের ভাবনাকে সম্মান করতে পারেন বাবা, এবং সংঘাতে না গিয়ে সবকিছু বুঝিয়ে বলতে পারেন,তা হলে এই বন্ধুত্ব আজীবন থাকবে৷

advertisement

তবে চিত্র অনেকটা আলাদা দাপুটে বাবাদের ক্ষেত্রে৷ সেখানে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

একই ভাবে যারা একা মায়ের কাছে মানুষ হচ্ছেন,এই সময় তাদের বাবার কথা মনে পড়তে পারে৷ কারণ প্রতিদিনের কাজে নিজেকে ব্যস্ত রাখা, স্কুল-কলেজে-পড়ার মধ্যে ডুবে থাকা মন কখনও এতটা সময় পায় না নিজেকে নিয়ে চর্চা করতে৷ সেক্ষেত্রে কোথাও না কোথাও না পাওয়াগুলি ভীষণভাবে নাড়া দিয়ে যেতে পারে এই লকডাউনে, বলছেন মনোবিদ শাওনী৷ তাই মায়ের কাছে খুবই আদরে মানুষ হওয়া সন্তান অজান্তে এই লকডাউনে বলে উঠতেই পারেন, আই মিস ইউ বাবা!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Father's Day | লকডাউনে কি বদলে গেল বাবা-র সংজ্ঞা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল