TRENDING:

শরীর দেবে বলে, কে ভালো ? মন্দ কে !

Last Updated:

মন নাকি পড়া যায় না ! কিন্তু জানেন কি শরীর পড়া যায় ! ভাবছেন, এ আবার কীরকম ব্যাপার ৷ ব্যাপারটা মোটেই শক্ত নয়, একটু মগজ খাটালে, একটু সজাগ থাকলে, আপনিও টের পাবেন, আপনার আশে-পাশের মানুষগুলো ঠিক কীরকম ! ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মন নাকি পড়া যায় না ! কিন্তু জানেন কি শরীর পড়া যায় ! ভাবছেন, এ আবার কীরকম ব্যাপার ৷ ব্যাপারটা মোটেই শক্ত নয়, একটু মগজ খাটালে, একটু সজাগ থাকলে, আপনিও টের পাবেন, আপনার আশে-পাশের মানুষগুলো ঠিক কীরকম ! ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক ৷
advertisement

বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে দেশে-বিদেশে চলছে নানা গবেষণা ৷ আর সেই গবেষণা থেকে পাওয়া তথ্যই আপনাকে মানুষ চিনতে সাহায্য করবে ৷ মিলে যাওয়া চান্স ? ৯০ শতাংশ !

১) মানুষ চেনার প্রথম নিয়ম হল, অপরের চোখের দিকে তাকান ৷ যে লোকেরা চোখে চোখ রেখে কথা বলে, তাঁরা সাধারণত পরিষ্কার মনের মানুষ হয় ৷ আপনার সামনের ব্যক্তিটি যদি কথা বলার সময়, আপনার চোখের দিকে না তাকিয়ে এদিক-ওদিক তাকাতে থাকে, তাহলে বুঝবেন, মানুষটি আরও যাই হোক ভালো নয় ৷ গবেষণায় দেখা গিয়েছে, এই ধরণের মানুষেরা পিছন থেকে আপনার ক্ষতি করতে ওস্তাদ !

advertisement

২) যাঁরা চোখ চোখে না রেখে, চোখ নামিয়ে কথা বলে, তাঁরা সাধারণত জটিল মনের মানুষ এবং ভীত প্রকৃতির ৷

৩) আপনার সঙ্গে কথা বলার সময় অপর ব্যক্তির চোখ দুটো যদি আপাদমস্তক দেখতে থাকে, তাহলে দূরে থাকুন এরকম মানুষের থেকে ৷

৪) কথায় কথায় যারা ঠোঁট কামড়ে কামড়ে কথা বলেন, গবেষণায় দেখা গিয়েছে তাঁরা হন মিথ্যেবাদী ৷

advertisement

৫) চেয়ারে বসে, পা নাচিয়ে নাচিয়ে যাঁরা কথা বলে তাঁরা অহংকারী ৷ তবে এরাঁ সাধারণত ভীতু প্রকৃতির হয় ৷

৬) হাত নাড়িয়ে যাঁরা কথা বলেন, তাঁরা সাধারণ আপনার উপর চড়াও হতে চায় ৷ আপানকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করে ৷

৭) কথা বলার সময় যাঁরা বার বার মাথার চুল ঠিক করে, তাঁরা নিজেকে খুব ভালোবাসে ৷ তবে এধরণের ব্যক্তি ক্ষতিকারক নয় ৷ একটু স্বার্থপর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

৮) কথায় কথায়, কোনও একটি শব্দ বার বার ব্যবহার করে অনেকেই ৷ তাঁরা সাধারণ অমনযোগি মানুষ হন ৷ মন থেকে দুর্বল প্রকৃতির ৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শরীর দেবে বলে, কে ভালো ? মন্দ কে !