TRENDING:

Bipasha Basu enjoys Bengali cuisine : শুক্তো, মাছের কালিয়া থেকে চিংড়ির মালাইকারি, মায়ের হাতের রান্নায় ভোজনবিলাস বিপাশার

Last Updated:

মায়ের হাতে রান্না করা খাঁটি বাঙালি খাবার (Bipasha Basu৷ ডায়েট ভুলে বিপাশা বসু (Bipasha Basu enjoys Bengali cuisine) ডুব দিলেন ভোজনবিলাসে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : মায়ের হাতে রান্না করা খাঁটি বাঙালি খাবার (Bipasha Basu Bengali Food)৷ ডায়েট ভুলে বিপাশা বসু (Bipasha Basu enjoys Bengali cuisine) ডুব দিলেন ভোজনবিলাসে ৷ রবিবার তাঁর রাজসিক ভোজপর্বের ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে ৷ তাঁর ইনস্টাগ্রাম জুড়ে সাজানো রকমারি বাঙালি রান্নাবান্না ৷ নায়িকার সৌজন্যে বাঙালি ভোজনবিলাসে কার্যত ভার্চুয়াল সফর হল নেটিজেনদের ৷
advertisement

কোন কোন খাবার সাজানো ছিল বিপাশার টেবিলে? ভাতের সঙ্গে ছিল শুক্তো, মসুর ডাল, মাছের কালিয়া ও চিংড়ি মালাইকারি ৷ সব রান্না করেছেন তাঁর মা ৷ স্বাদের তারিফ করে নিজেই জানিয়েছেন বিপাশা ৷ সঙ্গে ছিল কচুর তরকারি ৷ ডায়েট ভুলে বিপাশার রবিবার ষোলআনা বাঙালিয়ানা ৷

বঙ্গসুন্দরী বিপাশার (Bong Beauty Bipasha Basu) বলিউড অভিষেক ২০০১ সালে ৷ সে বছরই মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি ছবি ‘আজনবী’, বিপরীতে নায়ক ছিলেন অক্ষয় কুমার ৷ এর পর ‘রাজ’, ‘জিসম’, ‘মেরে ইয়ার কি শাদি’, ‘চোর মচায়ে শোর’, ‘গুনাহ’, ‘জমীন’, ‘মদহোশি’, ‘বরসাত’, ‘অপহরণ’, ‘নো এন্ট্রি’, ‘কর্পোরেট’, ‘ধুম টু’, ‘ফির হেরা ফেরি’, ‘ওমকারা’, ‘বচনা অ্যায় হসিনো’-সহ একাধিক ছবিতে নিজের জায়গা ক্রমশ তৈরি করে নেন বলিউডে ৷ তার মাঝেই অন্য ধারার চরিত্রে অভিনয় করেন ঋতুপর্ণ ঘোষের ‘সব চরিত্র কাল্পনিক’-এ ৷

advertisement

আরও পড়ুন : মিষ্টি-প্রেমে হাবুডুবু, ডেজার্ট ও চিজে ভরপুর কিয়ারার ডায়েট-ভাঙা নৈশভোজ

কাজের পাশাপাশি বর্ণময় তাঁর ব্যক্তিগত জীবনও ৷ দিনো মোরিয়া, জন আব্রাহামের মতো নায়কদের সঙ্গে তাঁকে জড়িয়ে একের পর এক গুঞ্জন অনুরণিত হয়েছে ৷ তার পর প্রকাশ্যে এসেছে দু’জনের সঙ্গেই তিনি ছিলেন প্রেমের সম্পর্কে ৷

আরও পড়ুন : প্লেটভর্তি জিলিপি! কার্তিক আরিয়ানের লোভনীয় প্রাতরাশ দেখে জিভে জল নেটিজেনদের

advertisement

১৯৯৬ থেকে ২০০২ অবধি বিপাশার সম্পর্ক ছিল দিনো মোরিয়ার সঙ্গে ৷ তার পর বিপাশার জীবনে পদার্পণ জন আব্রাহামের ৷ ইন্ডাস্ট্রি এবং অনুরাগীরা ভাবতেই পারেননি তাঁদের প্রেম একদিন ভেঙে যাবে ৷ ২০১১ সালে তাঁদের দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ভেঙে দেন বিপাশা ও জন ৷ ২০১৬ সালে বিপাশা বিয়ে করেন করণ সিং গ্রোভারকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাটল ধরা গ্যালারি, দুর্গন্ধে ধুঁকছে চাঁচলের স্টেডিয়াম! বড় খেলা থেকে বঞ্চিত ক্রীড়াপ্রেমীরা
আরও দেখুন

ওয়েব সিরিজে সম্প্রতি অভিনয় করলেও দীর্ঘদিন বিপাশাকে কোনও হিন্দি ছবিতে দেখা যায়নি ৷ বিরতি ভেঙে কবে তিনি ফের বড় পর্দায় ফিরবেন, সে সম্বন্ধে কিছু জানতে পারেননি অনুরাগীরা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bipasha Basu enjoys Bengali cuisine : শুক্তো, মাছের কালিয়া থেকে চিংড়ির মালাইকারি, মায়ের হাতের রান্নায় ভোজনবিলাস বিপাশার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল