কীভাবে কলাগাছকে পুজো করবেন, তার জন্য নির্দিষ্ট কিছু রীতি ও নিয়ম আছে। প্রতি বৃহস্পতিবার সকালে স্নান সেরে হলুদ পোশাক পরে কলাগাছের পুজো করা বিধেয়। তার পর কলাগাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন। এ বার কলাগাছকে ৯ বার প্রদক্ষিণ করুন। পাঠ করুন বৃহস্পতির বীজমন্ত্র। বাড়িতে কলাগাছ রাখার একাধিক গুণ আছে বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। বিশ্বাস, কলাগাছ বাড়িতে থাকলে গুরুদোষ থেকে মুক্তি লাভ করা যায়। বিবাহের পথে সব বাধা বিঘ্ন দূর হয়। সুখের হয় দাম্পত্য।
advertisement
ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির সঙ্গে কলাগাছ সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। তাই কলগাছের অযত্ন করলে তা সংসারের পক্ষে অকল্যাণকর ও অমঙ্গলজনক বলে মনে করা হয়। ভুল করেও যেন কলাগাছে নোংরা জল দেওয়া না হয়। শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার কখনও কলাগাছ কাটতে নেই। এ ছাড়া পূর্ণিমা ও অমাবস্যা তিথিতেও কলাগাছ কাটতে নেই।
আরও পড়ুন : রাশি রাশি ‘X’ থেকে ‘Y’ খুঁজে বার করতে পারবেন কি? ১০ সেকেন্ডের এই চ্যালেঞ্জে হেরেছেন অধিকাংশ মানুষই!
বাস্তুশাস্ত্রের নিয়ম পালন করে বাড়িতে কলাগাছ রাখলে সংসারে সুখ, সমৃদ্ধি, শান্তি ও অর্থের প্রাচুর্য অবশ্যম্ভাবী। কিন্তু নিয়মের অন্যথা হলে পরিবারে বিপদ একেবারে অনিবার্য।
