পুলিশ সূত্রে খবর, ক্যানডেস বাওয়েন নামে এক অ্যাঙ্গলো ইন্ডিয়ান মহিলাকে ইতিমধ্যেই এই ঘটনায় আটক করা হয়েছে। জানা গিয়েছে তিনি প্রথমে নিউ মার্কেট থানায় যান একটি জিডিই করতে। জিডিই করতে এলে থানার সেরেস্তার টেবিলে থাকা থানার মোবাইল নিয়ে চম্পট দেন তিনি। এই বিষয়টি লক্ষ্য করেন এক কর্তব্যরত পুলিশ কর্মী। কিন্তু ততক্ষণে ওই মহিলা থানা থেকে চলে গিয়েছেন। এরপরেই থানার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকেই জানা যায় ওই মহিলা থানার মোবাইল চুরি তরে পালিয়েছেন। শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আধিকারিকরা জানতে পারেন থানা থেকে বেরোনোর পর পার্ক স্ট্রিটের দিকে ওই মহিলা যান। এরপরেই ওই মহিলাকে ধরতে তৎপর হয় প্রশাসন। কিড স্ট্রিট ক্রসিং থেকে মহিলাকে গ্রেফতার করা হয়, উদ্ধার করা হয় ফোনটিও।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 08, 2025 11:02 PM IST
