স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে মহিলার বাড়ি ২৪ পরগনার কামারগাতী এলাকায়। কর্মসূত্রে নতুন পুকুর এলাকায় প্রায় দু'বছর ধরে ভাড়া থাকছিল সঙ্গে গোকুল সর্দার নামে আরও একটি ছেলেও থাকত বলে পরিবার সূত্রে খবর। শনিবার সকালেই বাড়ির মালিক ও মহিলার সঙ্গে থাকা গোকুল পরিবারের অন্য সস্যদের ডেকে দেখায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে অঞ্জলি মণ্ডল।
advertisement
এরপরই টেকনোসিটি থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নতদন্তের পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, অঞ্জলি মণ্ডলের সঙ্গে থাকত গোকুল সরদার নামে ওই ছেলেটিই তাকে মেরে ফেলেছে। পরিবারের তরফ থেকে অভিযোগও জানানো হয়েছে টেকনো সিটি থানায়। মৃত্যুর আসল কারণ জানতে তদন্তে টেকনো সিটি থানার পুলিশ। অভিযুক্ত গোকুল সরদার এর খোঁজ চালাচ্ছে পুলিশ।
advertisement
Location :
First Published :
May 06, 2022 10:40 AM IST
