পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার (২৯ মার্চ, ২০২৬) সকাল প্রায় ৬টা ৩০ মিনিট নাগাদ খবর আসে যে, বোসপুকুর রোডের ১৭৫ নম্বর বাড়ির বাসিন্দা স্বপ্না সিং (৪২), স্বামী বিনোদ সিং, তাঁকে ভোর ৫টা ৩০ মিনিটে ছুরিকাঘাতের জখম নিয়ে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিবি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
advertisement
‘দোষ দেবেন না,আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে…’ মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা
কূটনীতি করে পাকিস্তান পেয়ে গেল ‘পুরস্কার’! হরমুজ প্রণালী ঘিরে ইরানের সঙ্গে বড় চুক্তি, চমকে দিল চাল!
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভোর প্রায় ৪টা নাগাদ বাড়ির ভিতরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক সমস্যা নিয়ে বচসা বাধে। অভিযোগ, সেই বচসা চরমে পৌঁছলে অভিযুক্ত স্বামী বিনোদ সিং ছুরি দিয়ে স্বপ্না সিংয়ের পেটে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
মৃতার মেয়েকে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জানা গিয়েছে, তাঁর বাবাই এই হামলা চালিয়েছেন। ঘটনার পরই অভিযুক্তকে আটক করে কসবা থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
