TRENDING:

West Bengal Police: চলতি মাসেই রাজ্যে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ! জেলায় জেলায় প্রস্তুতিতে জোর পুলিশের

Last Updated:

বিধানসভা ভোটের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে চলতি মাসেই রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চলতি মাসেই রাজ্যে আসতে পারে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ! কমিশন সূত্রের খবর, বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি মাসেই আসার সম্ভাবনা রয়েছে তাদের৷ শুক্রবার বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি-সহ রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই এই কথা উঠেছে বলে জানা গিয়েছে৷
News18
News18
advertisement

সূত্রের খবর, ওই বৈঠকে বলা হয়েছে, ‘‘যে কোনও সময়ই রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে। আপনারা প্রস্তুতি নিন।’’ এদিনের বৈঠকে বিভিন্ন জেলার এসপি, পুলিশ কমিশনারদের রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি ও রাজ্য পুলিশের নোডাল অফিসারেরা এমনই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন :ফের টেট নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবার পরীক্ষার্থীর সংখ্যা ৩১৩১! কবে পরীক্ষা, জানিয়ে দিল দিনক্ষণ

advertisement

আজ, শুক্রবার বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক করেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডের।

বৈঠকে বিভিন্ন জেলার পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের উদ্দেশে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি বলেন, ‘‘জেলায় জেলায় আপনারা প্রস্তুতি নিয়ে নিন। যে কোনও রকম ছোট ঘটনা ঘটলেও তাতেও পুলিশকে সক্রিয় হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব রকমের চেষ্টা চালাতে হবে।’’

advertisement

আরও পড়ুন :শ’য়ে শ’য়ে মরে যাচ্ছে কাক! গোটা চেন্নাই জুড়ে ছড়িয়েছে আতঙ্ক, আবার কোন ভাইরাস? নির্দেশিকা জারি কেন্দ্রের

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার বৈঠক বলেন, ‘‘ভোট নিয়ে হোম ওয়ার্ক করে নিন।’’ এদিন প্রায় ৪০ মিনিট রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সহ রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা এই বৈঠক করেন বলেই সূত্রের খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Police: চলতি মাসেই রাজ্যে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ! জেলায় জেলায় প্রস্তুতিতে জোর পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল