জানা গিয়েছে, 18044 ডাউন ভদ্রক বাঘাযতীন ট্রেনে করে গাঁজা পাচার করবার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রেল পুলিশ। বেলদা রেলস্টেশনের কাছে সন্দেহজনক ৩ জন ব্যক্তিকে আটকে ব্যাগে তল্লাশি চালালে উদ্ধার হয় ব্যাগ ভর্তি গাঁজা।
advertisement
তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১৯ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় তিনজনকে। ধৃতদের নাম মির্জা নাসির বেগ, মির্জা সুশীল বেগ, মির্জা বৈনুর বেগ। তিন জনই ভদ্রকের বাসিন্দা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2024 1:29 PM IST
