পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা কোচবিহার থেকে বাসে করে প্রথমে শিলিগুড়ি আসেন। এরপর বাসে শিলিগুড়ি থেকে রায়গঞ্জে আসেন। রায়গঞ্জ থেকে মালদহ যাওয়ার কথা ছিল তাঁর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পুলিশ ওই মহিলাকে প্রথমে আটক করে।
advertisement
এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই মহিলার দুটি ব্যাগে তল্লাশি চালালে দুটো ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়। যদিও এই ঘটনায় অভিযুক্ত জানান, তিনি ওই ব্যাগে করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন না। ওই ব্যাগদুটো অন্য কারও। বুধবার রাতে পুলিশ নানা জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেফতার করে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2025 8:51 PM IST
