TRENDING:

West Bengal assembly elections: বিধানসভা ভোটের আগে নগদ টাকা উদ্ধার নিয়ে কিছু জেলার ভূমিকায় খুশি নয় নির্বাচন কমিশন

Last Updated:

West Bengal assembly elections: বিধানসভা ভোটের আগে প্রতিবারই নগদ টাকা উদ্ধারের ঘটনা দেখা যায়, এবারও তার ব্য়াতিক্রম নয়। বিধানসভা ভোটের আগে টাকা উদ্ধার নিয়ে কিছু জেলার ভূমিকায় খুশি হয়নি নির্বাচন কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধানসভা ভোটের আগে টাকা উদ্ধার নিয়ে বেশ কিছু জেলার ভূমিকায় খুশি নয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, বিধানসভা ভোটকে সামনে রেখে নগদ টাকা উদ্ধারে এখনো বেশ কিছু জেলার ভূমিকা প্রশংসনীয় নয়।
কী বলছে কমিশন
কী বলছে কমিশন
advertisement

অবজারভারদের বৈঠকে কয়েকটি জেলার ভূমিকা নিয়ে নগদ অর্থ উদ্ধারে প্রয়োজনীয় অভিযান চালানো হচ্ছে না, এই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট জেলাগুলির অবজারভারদের আরও বেশি উদ্যোগী হতে হবে বলে সতর্ক করল নির্বাচন কমিশন।

আরও পড়ুন: বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র! সঙ্কট কি তবে কমছে? স্বস্তি ফিরতে পারে একাধিক শিল্পে

advertisement

নির্বাচন উপলক্ষে নগদ অর্থ উদ্ধার নতুন নয়, কিন্তু সব জেলায় সেই অর্থ উদ্ধার করা হচ্ছে না ঠিক ভাবে, এমনটাই মত নির্বাচন কমিশনের। পর্যাপ্ত নগদ অর্থ উদ্ধারে সেই জেলাগুলিতে প্রয়োজনীয় অভিযান চালানো হচ্ছে না বলে অবজারভারদের নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ুন: ‘ISF কাকে প্রার্থী করবে, সেটা নিজস্ব সিদ্ধান্ত’ , আরাবুল প্রশ্নে ফাটল নওশাদদের সঙ্গে সেলিমদের জোটে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কুরুক্ষেত্রের রণভূমিতে বাসন্তী পুজো! ১৬ লক্ষ বাজেটে 'কুর্সি' দখলের লড়াই, দেখুন চোখ ধাঁধানো মণ্ডপ
আরও দেখুন

নির্বাচন কমিশন জানিয়েছে, অতীতে যারা দাগি আসামী, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের ক্ষেত্রে কী কী নির্দেশ কার্যকরী করা হল? সেটাও দেখতে হবে অবজারভারদের। অবজারভারদের এমনটাই বলেছে নির্বাচন কমিশন। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রত্যেক দিন বাধ্যতামূলক ভাবে তাদের পরামর্শ বা অবজারভেশন পোর্টালে আপলোড করতে হবে। আজ, অর্থাৎ শুক্রবার সকাল ১০ টা থেকে অবজারভারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন নির্বাচন কমিশন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল অবজার্ভার ও। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal assembly elections: বিধানসভা ভোটের আগে নগদ টাকা উদ্ধার নিয়ে কিছু জেলার ভূমিকায় খুশি নয় নির্বাচন কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল