জ্বালানির সংকটে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। বাংলায় উৎপাদিত গ্যাস যেন ভিনরাজ্যে না যায়, প্রশাসনকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভোট ডিউটিত বাংলায় আসবে ভিনরাজ্যের অফিসার। তাদের গ্যাস দিতে গিয়ে বাংলা যেন বঞ্চিত না হয়, সতর্কবার্তা মমতার। তিনি স্পষ্ট জানিয়ে দেন,
এ’রাজ্যে যে রান্নার গ্যাস উৎপাদিত হয়, তা বাইরে পাঠানো চলবে না। তাঁর আশঙ্কা, ভোটের আবহে জেলাশাসক, পুলিশ অফিসারদের বদলির কারণে তা আরও বেশি করে হতে পারে। মমতার ভাষায়,” গ্যাসের কী হল? হলদিয়ায় যে গ্যাস প্রোডাকশন হয়, তা বাইরে পাঠানো চলবে না। নির্বাচনের জন্য সব বদলি করে দিয়ে সেই গ্যাস যেন বাইরে না যায়।” মমতার হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গে ভোটের কাজে ভিনরাজ্য থেকে সরকারি কর্মী, জওয়ানেরা আসবেন। তাঁদের রান্নার জন্য এ রাজ্যের মানুষের গ্যাসের জোগান নিয়ে সমস্যা হলে চলবে না।
advertisement
অতিরিক্ত ভোটার তালিকা নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়! বলেন, ” সব বাদ দিয়ে দিচ্ছে। কবে বেরোনোর কথা ছিল লিস্ট? এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে। বুকের পাটা থাকলে লিস্ট বার করুন আগে। জেলায় জেলায় ট্রাইব্যুনাল করে নাম তোলার ব্যবস্থা করুন। আইনজীবী আমরা দেব!”
উল্লেখ্য, বৃহস্পতিবার ঝড়বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণের সময় সমস্যা হয়। ঝড়বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে বিমানটি বিমানবন্দরে নামতে পারেনি। প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটে। মাঝ-আকাশে আটকে পড়েন মুখ্যমন্ত্রী। বিকেল ৫টা ১৯ মিনিটে বিমানটি নির্বিঘ্নে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার ওই বিমানের পাইলটের প্রশংসা করে মমতা বলেন, ” পাইলট খুব ভাল ছিল, জীবন বাঁচিয়েছে।”
