TRENDING:

Ukraine Crisis: খোলা হল কন্ট্রোল রুম, ইউক্রেনে আটক রাজ্যের বাসিন্দাদের তথ্য সংগ্রহে তৎপর নবান্ন

Last Updated:

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই রাজ্যের বাসিন্দা একের পর এক ডাক্তারি পড়ুয়ার সেখানে আটকে থাকার খবর আসছে (Russia Attacks Ukraine)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইউক্রেনে (Ukraine Crisis) আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের তথ্য সংগ্রহে আরও তৎপর হল নবান্ন৷ কোন জেলার কতজন বাসিন্দা ইউক্রেনে (Ukraine) আটকে রয়েছেন, প্রতিটি জেলা থেকে সেই রিপোর্টও চেয়ে পাঠিয়েছে নবান্ন৷
ইউক্রেনে আটক ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছে৷ Photo- Reuters
ইউক্রেনে আটক ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছে৷ Photo- Reuters
advertisement

পাশাপাশি ইউক্রেনে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের সাহায্যে কন্ট্রোল রুমও খুলেছে রাজ্য সরকার৷ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন একজন আইএএস অফিসার৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ২২১৪-৩৫২৬ এবং ১০৭০৷

আরও পড়ুন: হাউহাউ করে কাঁদছেন বাবা, ছোট্ট শিশুর চোখেও জল, দেখুন ইউক্রেনের মন ভাঙা ভিডিও

ইউক্রেনে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের সম্পর্কে কোনও খবর এলেই তা রাজ্য প্রশাসনকে জানানোর জন্য জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রত্যেক জেলাশাসককেই এ বিষয়ে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে৷

advertisement

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ১৫ টাকা প্রতি লিটারে দাম বাড়তে পারে পেট্রোল-ডিজেলের

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই রাজ্যের বাসিন্দা একের পর এক ডাক্তারি পড়ুয়ার সেখানে আটকে থাকার খবর আসছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা এই মুহূর্তে ইউক্রেনে আটকে রয়েছেন৷ ফলে উদ্বেগ বাড়ছে তাঁদের পরিবারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

বৃহস্পতিবার থেকেই দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিসের তরফে ইউক্রেনে আটক এ রাজ্যের বাসিন্দাদের সম্পর্কে খোঁজ নিতে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল৷ ইউক্রেনের ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়৷ ইউক্রেন থেকে কীভাবে ভারতীয়দের নিরাপদে বের করে আনা যায়, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকারও৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ukraine Crisis: খোলা হল কন্ট্রোল রুম, ইউক্রেনে আটক রাজ্যের বাসিন্দাদের তথ্য সংগ্রহে তৎপর নবান্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল