প্রতিটি জেলায় পথশ্রী প্রকল্পে অন্তত ২০ থেকে ২৫ শতাংশ গ্রামীণ রাস্তা সংস্কারে এই প্রযুক্তির ব্যবহার করতে হবে। পরিবেশবান্ধব রাস্তা তৈরির জন্য জেলায় জেলায় এই গাইডলাইন গ্রামীণ রাস্তা নিয়ে রাজ্যের। কোন রাস্তায় এই ধরনের পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবহার করা হবে তার একটি তালিকা আগে থেকে জমা দিতে হবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরে। জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে জানাল নবান্ন।
advertisement
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, ‘‘কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী ৭ হাজার কোটি টাকার বেশি টাকা অনুমোদন করেছেন। গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও ব্যবসায়িক দিক থেকে এতে সুবিধা হবে মানুষের। ৯ হাজার কিলোমিটারের মতো রাস্তা আমরা নতুন করে নির্মাণ ও সংস্কার করব।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 16, 2025 2:56 PM IST
