বেআইনিভাবে খাদান থেকে বালি তোলা থেকে শুরু করে একাধিক অভিযোগ ওঠে। এমনকি এই সমস্ত ব্যবসায়ীদের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল বলেও অভিযোগ। এর আগে তল্লাশি অভিযানে এই সমস্ত ব্যবসায়ীর তথ্য উঠে আসে। তারপরেই তল্লাশি অভিযান চালায় ইডি।
advertisement
সূত্রের খবর, বালি পাচার কাণ্ডে কলকাতা ও বিভিন্ন জেলায় একযোগে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বালি পাচার কাণ্ডে তল্লাশি অভিযান সূত্রে এদিন নিউ আলিপুরে প্রবীণ কেশরার আবাসনে রেইড চলে কেন্দ্রীয় গোয়েন্দাদের। নিউ আলিপুরে ফিনান্সিয়াল ব্রোকার প্রবীণ কেসরার বাড়িতেও হানা দেয় তদন্তকারী দল। বালি পাচার থেকে আদায় হওয়া বিপুল অর্থ কোথায় এবং কীভাবে বিনিয়োগ করা হয়েছে বা সরানো হয়েছে, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি বলে ইডি সূত্রে খবর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 01, 2025 12:17 PM IST
