শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে ডিজি পীযূষ পাণ্ডে বলেন, “বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে বা মিস লিড করা হচ্ছে, এই ধরনের কোনও অভিযোগ যাতে না ওঠে, এই বিষয়ে নজর রাখতে হবে সমস্ত পুলিশ সুপারকে। একইসঙ্গে তাঁর রাজ্যের পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ, “কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখেই যাতে রাজ্য পুলিশ কাজ করে, তা লক্ষ্য রাখতে হবে।”
advertisement
শুক্রবার রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ডিজির বার্তা, সামনেই দোলযাত্রা ও হোলি, তাই কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি যাতে না হয়, তা লক্ষ্য রাখতে হবে এবং একই সঙ্গে আগাম কোনও সতর্কতা পেলেই পদক্ষেপ করতে হবে।”
আরও পড়ুন: ‘পাকিস্তানে’ ভারতীয় ৩০০ টাকার ‘মূল্য’ কত হবে জানেন…? ‘উত্তর’ শুনলেই চমকাবেন, শিওর!
প্রসঙ্গত, ভোট পরিস্থিতিতে রাজ্য জুড়ে বাড়ছে নিরাপত্তা সতর্কতা। ভোটার তালিকা প্রকাশ, জাতীয় নির্বাচন কমিশনের কর্মসূচি, দোলযাত্রা ও হোলি উৎসবকে ঘিরে রাজ্যে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাজ্য পুলিশের জারি হওয়া নির্দেশিকায় রাজ্যের সব সশস্ত্র ব্যাটালিয়নকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ও আইজিপি (ল’ অ্যান্ড অর্ডার)।
আরও পড়ুন: ‘লিস্ট বেরলে দেশ বিরোধীরা…’, এসআইআর-এর তালিকা প্রকাশ নিয়ে বড় আশঙ্কা প্রকাশ সুকান্তর
SAP, RAF, EFR, স্ট্রাইক ফোর্স-সহ বিভিন্ন ইউনিটকে অপ্রয়োজনীয় দায়িত্ব থেকে সরিয়ে ব্যাটালিয়ন সদর দফতরে সর্বোচ্চ বাহিনী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা থেকেই বাহিনীকে যে কোনও মুহূর্তে মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এই বৈঠকে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় এই নির্দেশকে ‘অতি জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
