TRENDING:

আজও বজায় থাকবে অস্বস্তিকর গরম, বিকেল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Last Updated:

ক্রমাগত বদলে যাচ্ছে কলকাতার আবহাওয়া ৷ গরম বাড়ছে রোজ ৷ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, তাপমাত্রাও কোনও হেরফের নেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ক্রমাগত বদলে যাচ্ছে কলকাতার আবহাওয়া ৷ গরম বাড়ছে রোজ ৷ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, তাপমাত্রাও কোনও হেরফের নেই৷ গতকাল বিকেলে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিললেও শুক্রবার সকাল থেকেই ফের অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী ৷ আজ শুক্রবারও সারাদিন অস্বস্তিকর গরম অনুভূত হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷  আগামী ক’দিনে গরম থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই ৷
advertisement

আর্দ্রতা বেশি থাকায় এখনই কমবে না অস্বস্তি ৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে ৷ বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে ২ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস ৷ অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে ৷ ঝাড়খন্ডে বজ্রগর্ভ মেঘের জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ৷ আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৬ ডিগ্রির কাছাকাছি ৷  সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রির কাছাকাছি বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

অতিরিক্ত গরমে দিনের বেলায় রাস্তায় না বেরোনোরই এখন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷  আর কাজের জন্য বেরোলো প্রয়োজনীয় সব রকম সতর্কতা নিয়েই বাড়ি থেকে বেরোন ৷ মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা বা ছাতা নিয়ে বেরোনোটাই প্রচণ্ড গরমে শরীর ঠিক রাখতে দরকার ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজও বজায় থাকবে অস্বস্তিকর গরম, বিকেল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল