TRENDING:

‘অসুর’ বৃষ্টি দাপাবে গোটা পুজো, সপ্তমীতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Last Updated:

ষষ্ঠী পেরিয়ে সপ্তমী ৷ আকাশের মুখ আজও একইরকম ভার ৷ গতদিনের মতোই শনিবারও সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ষষ্ঠী পেরিয়ে সপ্তমী ৷ আকাশের মুখ আজও একইরকম ভার ৷ গতদিনের মতোই শনিবারও সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ উৎসবের তিলোত্তমার সপ্তমীর মুড সকাল সকালই বৃষ্টিতে ভিজে সপসপে ৷ তবুও বৃষ্টি মাথায় করেই সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন কচিকাচা থেকে বড়রা ৷
advertisement

আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দফতর ৷ আলিপুরের পূর্বাভাস, সপ্তমীর সারাদিনই মহানগরে দফায় দফায় বিক্ষিপ্ত দাপট দেখাবে বৃষ্টি ৷ শুধু কলকাতাই নয়, দুই চব্বিশ পরগণা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷

সেরা ভিডিও

আরও দেখুন
স্ত্রী রিঙ্কুকে নিয়ে চেনা মেজাজে দিলীপ... জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ
আরও দেখুন

আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, সপ্তমীই নয় পুজোর বাকি দিনগুলিও শহর জুড়ে দাপিয়ে বেড়াবে বর্ষাসুর ৷ নবমী ও দশমীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তই এই দুর্ভোগের কারণ ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্তের অভিমুখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ৷ বৃহস্পতিবার পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণাবর্তটি সরে আসায় বিপদ ঘনিয়েছে দুর্গাপুজোর উৎসবে ৷ মধ্যগগনে থাকা উৎসবের আমেজে ঠান্ডা জল ঢালতে চলেছে বৃষ্টি ৷ তবে শারদীয়ার আনন্দ বলে কথা। ঠাকুর দেখতে বাঙালির কাছে কোনও বাধাই বাধা নয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘অসুর’ বৃষ্টি দাপাবে গোটা পুজো, সপ্তমীতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল