কলকাতার ব্রিগেডের মঞ্চে অংশ নিয়েছে ২৩-২৪টি দলের রাজনৈতিক দলের নেতারা ৷ সেই মঞ্চ থেকেই বাংলায় রথযাত্রা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘বাংলায় রথযাত্রা করতে দেব না বিজেপিকে। যে কোনও মূল্যে রুখে দেব দাঙ্গার চক্রান্ত। রথযাত্রার নামে হিংসা ছড়াতে দেব না ৷ ওটা ফাইভ স্টার রথ ৷’’
advertisement
ব্রিগেডের মঞ্চ থেকেই নাম না করে মোদি-শাহ জুটিকে আক্রমণ করলেন মমতা ৷ তাঁর দাবি, ‘‘৭০ বছরে পাকিস্তান যা করতে পারেনি গত চার বছরে তাই করেছে বিজেপি সরকার। ধর্ম-জাতির বিভেদরেখায় টুকরো টুকরো করেছে দেশকে।’’
Location :
First Published :
Jan 19, 2019 4:20 PM IST
