TRENDING:

হাই মাদ্রাসা পরীক্ষার ফল প্রকাশ, ৯৬.৩৮‍% নম্বর পেয়ে প্রথম মুর্শিদাবাদের সাইনুল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রকাশিত হল পশ্চিমবঙ্গ হাই মাধ্যমিক মাদ্রাসা পর্ষদের ফলাফল ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে হাই মাদ্রাসা পর্ষদের পক্ষ থেকে ২০১৯ হাই মাদ্রাসার ফলাফল ঘোষণা করা হয়েছে ৷ মাদ্রাসার সঙ্গে সঙ্গেই প্রকাশিত হল আলিম, ফজিল পরীক্ষার ফলাফল ৷ আগেরবারের তুলনায় এবারে পাশের হার বাড়ল হাই মাদ্রাসায় ৷ পাশের হার বেড়েছে আলিম ও ফাজিল পরীক্ষাতেও ৷ আজই বিদ্যালয় থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে ৷
advertisement

হাই মাদ্রাসায় এবারে প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের সাইনুল হক ৷ ৯৬.৩৮‍% নম্বর পেয়েছে সাইনুল ৷ যুগ্মভাবে দ্বিতীয় আবু দাউদ বাখিরা ও মহম্মদ হাসমাত আলি শাহ ৷ দু’জনেই বাঁকুড়ার বাসিন্দা ৷ দুজনের প্রাপ্ত নম্বর ৯৪.৬৩% ৷ তৃতীয় স্থানেও রয়েছেন দু’জন ৷ ৯৪.৫০% নম্বর পেয়ে তৃতীয় তাবাসুম সিদ্দিকি, রৌনক জাহান ৷ তাবাসুম মুর্শিদাবাদের ও রৌনক মালদহের বাসিন্দা ৷ চতুর্থ মুর্শিদাবাদের বাসিন্দা তৌফিক রেজওয়ান ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৯৪.৩৮% ৷ ৯৪.২৫% পেয়ে যৌথ ভাবে পঞ্চম হয়েছে তিনজন ৷ যৌথ ভাবে পঞ্চম মহম্মদ মেহেদিহাসান সিরাজ, মহম্মদ কাইফ আলি, আলিউল ইসলাম ৷

advertisement

পড়ুয়ারা ফল জানতে পারবেন অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে ৷

যে সব সাইটে রেজাল্ট দেখা যাবে সেগুলি হলঃ-

১)http:// wbbme.org

২)http:// www.wbresults.nic.in

৩)http:// www.exametc.com

নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগ ইন করার পর চেকবক্সে রোল নম্বর লিখলেই জানা যাবে পরীক্ষার ফলাফল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এছাড়াও মোবাইলে এসএমএস করেও পরীক্ষার ফলাফল জানা যাবে। WBBME লিখে দিয়ে রোল নম্বর টাইপ করে 56070 এ পাঠালে পরীক্ষার ফলাফল জানা যাবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাই মাদ্রাসা পরীক্ষার ফল প্রকাশ, ৯৬.৩৮‍% নম্বর পেয়ে প্রথম মুর্শিদাবাদের সাইনুল