TRENDING:

WB Assembly Elections: সোমবার বিকেলেই প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা, তার পর থেকে কবে কবে অতিরিক্ত তালিকা বার করবে কমিশন? রইল বিস্তারিত

Last Updated:

কথা ছিল, শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা বার করবে কমিশন। কিন্তু বুথভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পুরো তৈরি না হওয়ায় তালিকা প্রকাশ করা যায়নি। কমিশন সূত্রে খবর আগামি সোমবার বার হবে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা

advertisement
কলকাতা: সোমবার বিকেলেই প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা বার করবে কমিশন। কমিশন সূত্রে খবর, বুথভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পুরো প্রস্তুত না হওয়ায় শুক্রবার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। শুক্রবার এখনও পর্যন্ত ৪০ হাজার বুথের তালিকা প্রস্তুত হয়েছে। জুডিশিয়াল অফিসারদের তরফে ৪০ হাজার বুথের তালিকা প্রস্তুত করা হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই দুটি সাপ্লিমেন্টারি তালিকা বার করবে কমিশন। সোমবার বিকেলের পর শুক্রবার ফের তালিকা প্রকাশ করবে কমিশন। তার পরে প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন।
আগামী সপ্তাহেই দুটি সাপ্লিমেন্টারি তালিকা বার করবে কমিশন
আগামী সপ্তাহেই দুটি সাপ্লিমেন্টারি তালিকা বার করবে কমিশন
advertisement

কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত বিবেচনাধীন তালিকায় থাকা ২৭ লাখ ৩০ হাজার অভিযোগের নিস্পত্তি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ২৫ লক্ষ ৩৪ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছিল। রাজ্যের সাত হাজারের বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা কমিশনের কাছে পৌঁছেছে। তবে সম্পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি। বাকি বুথ থেকে তালিকা কমিশনে আসার পরেই প্রথম অতিরিক্ত তালিকাটি প্রকাশ করা যাবে। কমিশন সূত্রে জানা যায়, বুথভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পুরো প্রস্তুত না হওয়ায় শুক্রবার তালিকা প্রকাশ করা যায়নি। সোমবার প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন প্রার্থীদের পাশে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, ঐক্যের বার্তা হুগলির ময়দানে
আরও দেখুন

গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তবে তা ছিল অসম্পূর্ণ। ওই তালিকায় ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনের নাম ‘যোগ্য’ হিসাবে রয়েছে। ‘বিবেচনাধীন’ ভোটার রয়েছেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। হাই কোর্ট নিযুক্ত ৭০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিক এই সাপ্লিমেন্টারি তালিকা বানানোর কাজ করছেন। সিইও দফতর সূত্র জানা গিয়েছে, এই গতিতে চললে ভোটের আগে সমস্ত বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে যেতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Assembly Elections: সোমবার বিকেলেই প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা, তার পর থেকে কবে কবে অতিরিক্ত তালিকা বার করবে কমিশন? রইল বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল