পুলিশের কাছে নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন গত ২৬ জুলাই দুপুর ১ টার সময় ওয়াটগঞ্জে আক্রা রোডে এওয়ান মার্কেটের ভিতরে সুমিত আগরওয়ালের হাতে ধর্ষিতা হন তাঁর ২৩ বছর বয়সি কন্যা। এখানেই শেষ নয়। অভিযোগ, তরুণী ও তাঁর পরিবারকে হুমকি দেয় সুমিত। পুলিশে অভিযোগ জানালে তার পরিণাম ভাল হবে না বলে হুমকি দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন : আজ রাধাষ্টমী! কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? কখন পুজো দিলে রাধাকৃষ্ণের আশীর্বাদে ভরবে জীবন, জানুন
হুমকিতে ভয় পেয়ে ধর্ষিতার পরিবার পুলিশের কাছে যায়নি প্রথমে। অবশেষে ধর্ষণের প্রায় দু’ সপ্তাহ পর ওয়াটগঞ্জ মহিলা থানায় অভিযোগ জানানো হয়। তাঁদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2024 11:58 AM IST
