TRENDING:

Vegetable Price Hike: মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা, সপ্তাহের শুরুতেই অগ্নিমূল্য বাজার, আলু, বেগুনের দাম কত? শুনলে মাথা ঘুরে যাবে....

Last Updated:

সপ্তাহের শুরুর দিনে বাজারে সবজির দামে ছ্যাকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। বন্যার কারণে বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে সবজি বোঝাই গাড়িও ঠিকঠাক মত না আসতে পারছে না। ফলে অগ্নিমূল্য সবজি বাজার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সপ্তাহের শুরুর দিনে বাজারে সবজির দামে ছ্যাঁকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। বন্যার কারণে বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে সবজি বোঝাই গাড়িও ঠিকঠাক মত না আসতে পারছে না। জল জমার কারণে অনেক রাস্তাই অবরুদ্ধ হয়ে পড়েছে৷ ফলে দীর্ঘক্ষণ ধরে গাড়ি আটকে থাকছে৷ সবজি পচে যাচ্ছে। এর ফলে ক্ষতি হচ্ছে৷ আর সেটা পুষিয়ে নিতেই দাম বাড়াচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে দুর্দিনের এই বাজারেও হাতে গোনা কয়েকটা সবজির দাম কিছুটা কমেছে৷ বিশেষ করে লঙ্কার দাম বেশ কমেছে৷
সপ্তাহের শুরুর দিনে বাজারে সবজির দামে ছ্যাকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে।
সপ্তাহের শুরুর দিনে বাজারে সবজির দামে ছ্যাকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে।
advertisement

আরও পড়ুন: ইউরিক অ্যাসিডের যম, এই পাতা খেলেই গায়েব হাঁটু ব্যথা, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

অপরদিকে পেঁয়াজের মূল্য আজও কমেনি। যদিও পেঁয়াজ মূলত নাসিক থেকে আসে৷ কিন্তু সেখানেও চাষ ভাল না হওয়ায় আমদানিতে প্রভাব পড়ছে৷ এমনই দাবি খোদ বিক্রেতাদের।

আরও পড়ুন: রান্নাঘরের বেসিনে জল জমছে? মাত্র পাঁচ টাকায় ফেললেই পরিষ্কার পাইপের আবর্জনা

advertisement

মানিকতলা বাজারে আজকের মূল্য

বেগুন-৬০-৫০ টাকা ভাল বেগুনের মূল্য- ১২০ টাকা

পটল – ৫o-৪০ টাকা

টমেটো- ৮০ টাকা

পেঁপে – ২৫-৩০ টাকা

কাঁকরোল- ৪০ টাকা

লাউ-২৫/৪০ টাকা পিস

১০০ গ্রাম ধনেপাতা -২৫-৩০ টাকা

লংকার দাম কিছুটা কমেছে- আগের দিন ছিল ১০০ গ্রামে ১৫ টাকা আজ হয়েছে- ১০ টাকা

advertisement

ক্যাপসিকাম- ১২০-১৫০ টাকা

গাজরের দাম ৮০ টাকা।

জ্যোতি আলু – ৩০ থেকে ৩৫ টাকা

চন্দ্রমুখি – ৩৫-৪০

পেঁয়াজ – ৭০

১০০ গ্রাম আদা – ২০-৩০টাকা

১০০ গ্রাম রসুন-৪০ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

পুজোর আগে সবজির দাম এমনিতেই চড়া থাকে সবজি, ফল, মাছ-মাংসের দাম৷ পুজো আসতে এখনও বেশ কয়েকদিন দেরি৷৷ তার আগেই সবজির এই চড় মূল্যে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Vegetable Price Hike: মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা, সপ্তাহের শুরুতেই অগ্নিমূল্য বাজার, আলু, বেগুনের দাম কত? শুনলে মাথা ঘুরে যাবে....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল