সোনারপুরে দুই বিজেপিকর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে ৷ অভিযোগের তির শাসক দলের দিকে ৷ বিরোধীদের অভিযোগ, ওই দুই বিজেপিকর্মীর বাড়িতে হামলা হয়, পরে আগুন দিয়ে দেওয়া হয় ৷ খেয়াদহেও পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ বিজেপির অভিযোগ, মারধোর করা হয় মহিলা ও বৃদ্ধদের ৷ বিজেপি প্রার্থীর দোকানেও ভাঙচুর চালানো হয় ৷ যদিও হা্মলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
advertisement
আরও পড়ুন: মূর্শিদাবাদে কেউ আর কংগ্রেস করতে চায় না: শুভেন্দু
অন্যদিকে, ভোটে জিততেই হামলা শুরু হল ধূপগুড়িতে ৷ এবার আক্রমের নিশানায় তৃণমূল প্রার্থীর বাড়ি ৷ অভিযোগ বিজেপির দিকে ৷ বারোঘড়িয়া পঞ্চায়েতের গালেরডাঙার ঘটনা ৷ তৃণমূল সমর্থকদের বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ ওঠে ৷ এবার গালেরডাঙায় জয়ী হয়েছে বিজেপি ৷
advertisement
Location :
First Published :
May 18, 2018 11:46 AM IST
